শিশুকে শিরশ্ছেদ: রুশ নারী গ্রেফতার

বিদেশ ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:২১আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:২৩

গৌচারা বোবোকুলোভা এক শিশুর শিরশ্ছেদকারী সন্দেহে এক নারীকে গ্রেফতার করেছে রাশিয়ার পুলিশ। সোমবার রাজধানী মস্কো থেকে একটি কাটা মাথা বহন করা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারের সময় তার কাছে কোনও বিস্ফোরক সামগ্রী পাওয়া যায়নি।
গৌচারা বোবোকুলোভা নামের ওই নারী উজবেকিস্তানের নাগরিক। ধারণা করা হচ্ছে, ওই নারী কন্যাশিশুটির ন্যানি। পুলিশের সন্দেহ শিশুটির মা-বাবার অ্যাপার্টমেন্টে আগুন ধরিয়ে দেওয়ার আগে তিনি তাকে হত্যা করেন।
শিরশ্ছেদকৃত ওই শিশুটির বয়স তিন বা চার বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, মস্কোর উত্তর-পশ্চিমাঞ্চলের একটি দগ্ধ ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হিজাব পরিহিত ওই নারী হাতে একটি মাথা নিয়ে একটি মেট্রো স্টেশনের পাশে হাঁটছিলেন। পরে একজন পুলিশ কর্মকর্তা তার পথরোধ করেন।
হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে অভিযুক্ত ওই নারীর বিরুদ্ধে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে।

মস্কো ইনভেস্টিগেটিভ কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, সন্দেহভাজন ওই নারীকে একটি মানসিক পরিচর্যা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পরীক্ষা করে দেখা হবে তিনি বুঝেশুনে এ কাজ করেছিলেন কিনা?

বিবৃতিতে বলা হয়, সন্দেহভাজন নারী মধ্য এশিয়ার কোনো দেশের নাগরিক। ১৯৭৭ সালে জন্ম নেওয়া ওই নারী শিশুটির ন্যানি ছিলেন। তিনি ওই শিশুর মা-বাবা তার বড় ভাইয়ের ফ্ল্যাট থেকে বের হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এরপর শিশুটিকে হত্যার পর তিনি সেখানে আগুন লাগিয়ে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে হত্যাকাণ্ডের কারণ এখনও পরিষ্কার নয়। সূত্র: বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি