প্রায় এক বছর মহাকাশে কাটানোর পর পৃথিবীতে ফেরা

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০১৬, ১৭:২০আপডেট : ০২ মার্চ ২০১৬, ১৭:২০
image

অবতরণের পর বিশ্রাম নিচ্ছেন তিন মহাকাশচারী প্রায় এক বছর মহাকাশে স্বাভাবিক জীবন কাটানোর পর পৃথিবীতে ফিরলেন মার্কিন  মহাকাশচারী স্কট কেলি এবং রুশ মহাকাশচারী মিখাইল কোরনিয়েনকো ও সারজে ভলকভ। মঙ্গলবার রাতে তাদেরকে বহনকারী মহাকাশযানটি কাজাখস্তানে সফল অবতরণ করে।
মহাকাশ স্টেশনে ৩৪০ দিন কাটিয়েছেন কেলি। আর এটি মহাকাশে স্বাভাবিক বসবাসের তুলনায় দ্বিগুণ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র পক্ষ থেকে এত দিন যারা মহাকাশে গিয়েছেন তার মধ্যে স্কট কেলিই সবচেয়ে বেশি দিন মহাকাশে কাটালেন।
গত বছর ২৭ মার্চ মহাকাশে পাড়ি দেন মার্কিন মহাকাশচারী স্কট কেলি। পরে সঙ্গী হন আরও দু’জন।
মঙ্গলে মানুষ পাঠানো নিয়ে গবেষণার ক্ষেত্রে কেলিদের এই দীর্ঘ মহাকাশযাপনকে বড় অর্জন বলে মনে করা হচ্ছে। যদিও মহাকাশ স্টেশন এবং মঙ্গলের পরিবেশ এক রকম নয়। কিন্তু দীর্ঘ দিন পৃথিবীর থেকে বহুদূরে মাধ্যাকর্ষণের বাইরে থাকলে মানুষের শরীরে কী কী পরিবর্তন আসতে পারে, তা মহাকাশ স্টেশনে এক বছর কাটিয়ে আসা কেলি ও কোর্নিয়েঙ্কোকে পরীক্ষার মধ্য দিয়ে অনেক সহজে জানা যাবে বলে আশা করা হচ্ছে।

পৃথিবীতে স্কট কেলির এক যমজ ভাই রয়েছেন। তার নাম মার্ক। দু’জন হুবহু একই রকম দেখতে ছিলেন। স্কট এক বছর মহাকাশে কাটিয়ে আসার পর মার্কের সঙ্গে স্কটের চেহারায় কতটা ফারাক তৈরি হল, তাও গবেষণার আওতায় রাখা হবে। সূত্র: বিবিসি, আনন্দবাজার

/এফইউ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি