পাশ্চাত্যে ইসলামোফোবিয়া

মুসলিম নারীদের দৃষ্টিও ভীতিকর! (ভিডিও)

বিদেশ ডেস্ক
১০ মার্চ ২০১৬, ১৩:০১আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৩:০১
image

জেট ব্লু বিমানের দুই মুসলিম নারী যাত্রীকে পুলিশি হয়রানি পাশ্চাত্যের ইসলামোফোবিয়ায় নতুন মাত্রা যুক্ত হলো বিমানযাত্রী দুই মুসলিম নারীর চোখের দৃষ্টিকে কেন্দ্র করে। যুক্তরাষ্ট্রের একটি বিমানের ফ্লাইটে ছিলেন ওই দুই মুসলিম নারী। তারা নাকি কেবিন ক্রু’র দিকে ঘুর ঘুর চোখে তাকিয়ে ছিলেন! এই অভিযোগে ওই দুই মুসলিম যাত্রীকে পুলিশি নজরদারির শিকার হতে হয়েছে।
যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলস থেকে বোস্টনে যাওয়ার পথে জেটব্লু বিমানে এমন ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এরইমধ্যে ইউটিউবে ঘটনাটির একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর বরাতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া খবরটি প্রকাশ করেছে।
শ্যারন কেসলার নামে এক প্রত্যক্ষদর্শী যাত্রী জানান, ‘ফ্লাইট অ্যাটেনডেন্ট তার এক সহকর্মীকে জানান যে, ওই দুই নারী যেভাবে তাকে দেখছে তা তার কাছে স্বস্তিদায়ক মনে হচ্ছে না। যদিও ওই ফ্লাইট অ্যাটেনডেন্টকে ভীতসন্ত্রস্ত মনে হচ্ছিল না, বরং স্বাভাবিক দেখাচ্ছিল। এর পর বিমানটি যখন অবতরণ করলো তখন তিনি আমাদের বললেন যে কর্তৃপক্ষ বিমানে উঠছেন এবং আমরা যেন আমাদের সিট বেল্ট বেঁধে রাখি। সত্যিকার অর্থে এটি খুবই ভয়াবহ ব্যাপার। কারণ ওই নারীরা আসলে চুপচাপ বসে ছিলেন এবং ম্যুভি দেখছিলেন। এ ঘটনায় ফ্লাইট অ্যাটেনডেন্টই বাড়াবাড়ি করেছেন।’

বিমানের এক নারী যাত্রীর ছবি

তবে জেট ব্লু কর্তৃপক্ষের তরফে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এক নারী গোটা ফ্লাইট প্রক্রিয়ার ভিডিও করছিলেন বলে ওই ফ্লাইট অ্যাটেনডেন্টের সন্দেহ হয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, ‘যদি কোনও কেবিন ক্রু মনে করেন যে কোনও যাত্রী বিমানের নিরাপত্তা প্রক্রিয়া ভিডিও করছেন, তবে বাড়তি পর্যবেক্ষণের খাতিরে কেবিন ক্রু তা কর্তৃপক্ষকে অবহিত করতে পারেন। এ ঘটনার ক্ষেত্রেও আমাদের কেবিন ক্রু নিরাপত্তা প্রক্রিয়া মাথায় রেখেই এমন কাজ করেছেন। আমরা আমাদের যাত্রীদের ধৈর্য আর সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। সাময়িক অসুবিধার জন্য তাদের কাছে ক্ষমাও চাই।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এফইউ/বিএ/

সম্পর্কিত
জন্মপর্যটন ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি, কারা নিষেধাজ্ঞায় ও কী বদলালো?
গাড়ি চালাচ্ছিলেন বাবা, নিচে চাপা পড়ে মারা গেলো সন্তান
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরানোর নির্দেশ আদালতের
সর্বশেষ খবর
ক্লপ-জাভির অভিষেক, নেশন্স লিগের টাচলাইনে তারার হাট
ক্লপ-জাভির অভিষেক, নেশন্স লিগের টাচলাইনে তারার হাট
সাত মাসে ২ বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: এবি পার্টি
সাত মাসে ২ বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: এবি পার্টি
২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ১২৮৩
২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ১২৮৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের খেলাধুলায় যুক্ত করার উদ্যোগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের খেলাধুলায় যুক্ত করার উদ্যোগ
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়