প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা বাছাই

দুই অঙ্গরাজ্যে হেরে গেলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০১৬, ১৯:২৬আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৯:৩০
image

 

 

প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের হয়ে প্রার্থিতার দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প ওয়াইওমিং এবং ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত প্রাথমিক বাছাইয়ে হেরে গেছেন। শনিবার এ দুই অঙ্গরাজ্যে ভোট অনুষ্ঠিত হয়। ওয়াইওমিং অঙ্গরাজ্যে ৬৬ শতাংশেরও বেশি ভোট পেয়ে জিতেছেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ। রিপাবলিকান প্রার্থী বাছাইয়ের দৌড়ে টেড ক্রুজই ডোনাল্ড ট্রাম্পের নিকটতম প্রতিদ্বন্দ্বী। আর ওয়াশিংটন ডিসিতে জিতেছেন ফ্লোরিডা সিনেটর মার্কো রুবিও।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের হয়ে প্রার্থিতা প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি সমাবেশগুলো সাম্প্রতিক সময়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়ছে। শুক্রবার শিকাগোর ইলিনয় বিশ্ববিদ্যালয়ের সামনে সহিংসতার ঘটনায় ট্রাম্পের নির্বাচনি সমাবেশ বাতিল হয়ে যায়। আর এর একদিন পর শনিবারও সমাবেশে উত্তেজনা তৈরি হয়। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ওবামা সব প্রার্থিতা প্রত্যাশীর প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা বিভাজনমূলক এবং অবমাননাসূচক ভাষা ব্যবহার থেকে বিরত থাকেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থিতা নির্বাচনের প্রক্রিয়াটি বেশ জটিল। প্রাইমারি ও ককাস নামের দুইটি পদ্ধতির মধ্য দিয়ে সেখানে প্রার্থিতা চূড়ান্ত করার প্রাথমিক পর্ব সম্পন্ন হয়। প্রাইমারি হচ্ছে প্রথাগত নির্বাচন,যেখানে দিনব্যাপী গোপন ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়। আর ককাস হচ্ছে দলের নিবন্ধিত ভোটার ও কর্মীদের সভা, যা পূর্বনির্ধারিত দিন ও ক্ষণে অনুষ্ঠিত হয়। কোনও কোনও অঙ্গরাজ্যে শুধু প্রাইমারি নির্বাচন হয়, আবার কোনও রাজ্যে শুধু ককাস নির্বাচন হয়। কোনও রাজ্যে প্রাইমারি ও ককাস দুটিই হয়। এবার এই প্রক্রিয়া শুরু হয়েছে ১ ফেব্রুয়ারি। শেষ হওয়ার কথা ১৪ জুন।

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি