৮ বছরের ছেলে ‘অভদ্র’ ও ‘অবাধ্য’ বলে হাসপাতালে ফেলে গেলেন মা!

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০১৬, ২১:০০আপডেট : ১৩ মার্চ ২০১৬, ২১:০৩

ছেলের বয়স মাত্র ৮ বছর। আর ওই ছেলে অভদ্র ও অবাধ্য বলে মা তাকে রাখতে চাইছেন না। ফেলে রেখে গেলেন হাসপাতালে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এমন অদ্ভূত ঘটনাই ঘটেছে। ৮ বছরের ছেলে ‘অভদ্র’ ও ‘অবাধ্য’ বলে হাসপাতালে ফেলে গেলেন মা!
স্থানীয় উতাহ এলাকার ওয়েস্ট জর্ডানের একটি হাসপাতালে ছেলেকে ফেলে রেখে যাওয়ার অপরাধে ওই মায়ের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
গত মাসে স্থানীয় জর্ডান ভ্যালি মেডিক্যাল সেন্টারে শুধু কাপড় পরিহিত অবস্থায় রেখে যান ওই মা। সঙ্গে একটি চিরকূট রেখে যান। তাতে মা লিখেছেন, এই শিশুটি অভদ্র ও অবাধ্য! আমি তাকে নিজের ঘরে রাখতে চাই না। আমি মনে করি না আমি খুব খারাপ মা।
ওই মায়ের বিরুদ্ধে শিশুকে ফেলে যাওয়া ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। আদালতের রায়ে অভিযোগ প্রমাণিত হলে ওই মায়ের ছয় বছরের কারাদণ্ড হতে পারে।
আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, ছেলেটি বলেছে তার মাকে তাকে চামচ দিয়ে মারধোর করেছেন। এতে তার হাতে কালশিটে দাগ রয়েছে। ওই মা অবশ্য এটা অস্বীকার করেছেন।
মা জানান, সম্প্রতি স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। একা তাকে ৪টি সন্তান লালন-পালন করতে হয়। ছেলেটিকে তিনি সামলাতে পারছিলেন না। মা বলেন, সে আমার নাম ধরে ডাকে... জনসম্মুখে প্যান্ট খোলা শুরু করে।

হাসপাতাল থেকে ছেলেটিকে একটি ফস্টার হোমে রাখা হয়। এ ঘটনার পর ছেলেটির বাবা-মা আবার একত্রিত হয়েছেন। মা এখন নিয়মিত ছেলেকে দেখতে যান। তিনি ছেলেকে বাড়িতে নিয়ে আসতে চান।
সল্ট লেক সিটি ডিস্ট্রিক অ্যাটর্নি সিম গিল জানান, এ ধরনের পরিস্থিতিতে পড়া মায়েদের জন্য অনেক উদ্যোগ আছে। ওই মা যা করেছেন তা গ্রহণযোগ্য নয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি