ইরাকে পিকেকে ঘাঁটি লক্ষ্য করে তুরস্কের বিমান হামলা

বিদেশ ডেস্ক
১৪ মার্চ ২০১৬, ২১:৫০আপডেট : ১৪ মার্চ ২০১৬, ২১:৫০

আঙ্কারায় আত্মঘাতী বোমা হামলার পর ইরাকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে তুরস্ক।  সোমবার এ বিমান হামলা চালানো শুরু হয় বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাতোলি সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলে পার্বত্য কান্দিল ও গারা অঞ্চলে অবস্থিত নিষিদ্ধঘোষিত পিকেকে’র অস্ত্রাগার ও ঘাঁটি লক্ষ্য করে তুরস্ক বিমান হামলা চালিয়েছে।
শনিবার দেশটির রাজধানীতে ভয়াবহ বোমা হামলায় ৩৭ জন নিহত হয়েছেন। ৫০ লাখ জনসংখ্যা অধ্যুষিত নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ব্যস্ত যানবাহনের কেন্দ্রে এই হামলা চালানো হয়।কোনও গোষ্ঠী বা সংগঠন হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে হামলায় নিহত দুই হামলাকারীদের একজন  পিকেকে’র এক নারী বলে সন্দেহ করা হচ্ছে।
নিরাপত্তা কর্মকর্তারা জানান, দুই হামলাকারীর একজন নারী। তিনি ২০১৩ সালে পিকেকেতে যোগ দেন। ১৯৯২ সালে পশ্চিম তুরস্কের কারস শহরে তার জন্ম হয়।
পুলিশ সূত্র জানায়, হামলার কয়েক ঘণ্টা আগে ঘটনাস্থলে দুই হামলাকারী উপস্থিত হন। এদের একজন পুরুষ ও একজন নারী। তাদের বিচ্ছিন্ন হওয়া হাত পাওয়া বিস্ফোরণস্থল থেকে ৩০০ মিটার দূরে। ১৭ ফেব্রুয়ারি হামলায় যে ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল রবিবারও একই ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়। ১৭ ফেব্রুয়ারির হামলায় ২৯ জন নিহত হয়েছিলেন। নিহতদের বেশিরভাগই ছিলেন সেনা সদস্য।

প্রায় দুই বছরের অস্ত্রবিরতি চুক্তি গত বছর জুলাইয়ে ভেঙে পড়লে কুর্দি অধ্যুষিত অঞ্চল তুরস্কের দক্ষিণে সহিংসতা বৃদ্ধি পায়। পিকেকে যোদ্ধাদের দাবি তারা কুর্দিদের স্বাধীনতার জন্য লড়াই করছে। পিকেকে মূলত দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরগুলোতে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এ অঞ্চলের অনেক কারফিউ জারি আছে। সূত্র: রয়টার্স, বিবিসি।

/এএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি