পাখির ধাক্কায় যাত্রীবাহী বিমানের নাকে গর্ত!

বিদেশ ডেস্ক
১৪ মার্চ ২০১৬, ২৩:৫১আপডেট : ১৪ মার্চ ২০১৬, ২৩:৫৩

একটি যাত্রীবাহী বোয়িংয়ের আকারের সঙ্গে একটি পাখির কোনও তুলনা হতে পারে না। তাছাড়া বিমানের দেহ তো আর কাগজে তৈরি নয় যে পাখির আঁচড়ে কিছু হবে। এ যে হাতির সঙ্গে পিঁপড়ার পাল্লা দেওয়ার মতো! কিন্তু সেই ছোট্ট পাখির ধাক্কায় বিমানটির নাকে তৈরি হয়েছে বিরাট একটি গর্ত।

পাখির ধাক্কায় যাত্রীবাহী বিমানের নাকে গর্ত!

এমন ঘটনাই ঘটেছে গত শুক্রবার (১১ মার্চ)। ইজিপ্ট এয়ারের একটি যাত্রীবিমান লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণের পূর্বে এ ঘটনা ঘটে। অবশ্য বিমানটি ৭১ জন যাত্রীকে নিয়ে  নিরাপদেই অবতরণ করেছে । বিমানটি কায়রো থেকে লন্ডন আসছিল। এরপর বিমানটির নাক মেরামতের আগে ২১ ঘণ্টা বিমানবন্দরে থাকতে হয়।

বোয়িং ৭৩৭-৮০০ বিমানটির প্রকাশিত ছবিতে দেখা যায়, বিমানটির নাকে বড় আকারের একটা গর্ত তৈরি হয়েছে। গর্তের চারপাশে পাখির রক্ত ও পাখা লেগে আছে।

ইজিপ্ট এয়ারের সিনিয়র প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ ফেসবুকে বিমানটির একটি ছবি প্রকাশ করেছেন। তাতে তিনি বিমানের নাকে পাখির আঘাতে গর্ত হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন।

বিমান সংস্থার মুখপাত্রও শুক্রবার এমএস৭৭৯ ফ্লাইটে পাখির আঘাতে বিমানের ক্ষতি হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, খুব গুরুতর কিছু না। যাত্রী ও ক্রুসহ বিমান নিরাপদেই বিমানবন্দরে অবতরণ করেছে। সূত্র: এনডিটিভি।

/এএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি