ইরানবিরোধী নিষেধাজ্ঞায় বাধা দেবে রাশিয়া

বিদেশ ডেস্ক
১৫ মার্চ ২০১৬, ০৯:১৩আপডেট : ১৫ মার্চ ২০১৬, ০৯:১৫

ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিরুদ্ধে জাতিসংঘের পক্ষ থেকে তেহরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়া হলে তার বিরোধিতা করবে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন সোমবার এ তথ্য জানিয়েছেন।

ভিতালি চুরকিন বলেন, ইরান সম্প্রতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে জাতিসংঘের কোনও প্রস্তাব লঙ্ঘন করেনি।

সাংবাদিকরা চুরকিনের কাছে জানতে চান ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে কিনা? জবাবে চুরকিন জানান, “এ প্রশ্নের সহজ জবাব হচ্ছে- না।”

ইরানবিরোধী নিষেধাজ্ঞায় বাধা দেবে রাশিয়া

তিনি বলেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার পরমাণু চুক্তিকে জাতিসংঘের যে ২২৩১ নম্বর প্রস্তাবের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে তেহরান সে প্রস্তাব লঙ্ঘন করেনি। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশ বলছে- ইরান জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করেছে।

২২৩১ নম্বর প্রস্তাবের মাধ্যমে ইরানের ওপর আগে আরোপ করা ক্ষেপণাস্ত্র সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এ প্রস্তাব কোনও ব্যতিক্রম ছাড়াই সব দেশের জন্য কার্যকর হবে বলে ঘোষণা করা হয়।

প্রস্তাবটিতে বলা হয়েছে, পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম কোনও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে পারবে না ইরান। তেহরান সম্প্রতি যেসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তার কোনোটিই পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম নয় বলে জানিয়েছেন ইরানের কর্মকর্তারা।

/এমপি/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি