হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কের অভিযোগে বাহরাইন থেকে বহিষ্কার

বিদেশ ডেস্ক
১৫ মার্চ ২০১৬, ০৯:৫৫আপডেট : ১৫ মার্চ ২০১৬, ০৯:৫৬



হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কের অভিযোগে বাহরাইন থেকে বহিষ্কার হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে বাহরাইন থেকে লেবাননের কয়েকজন নাগরিককে বহিষ্কার করা হয়েছে। সোমবার বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ খবর জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসী হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক থাকা এবং হিজবুল্লাহকে সমর্থন করার জন্য লেবাননের কয়েকজন নাগরিককে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিবৃতিতে অবশ্য বিস্তারিত কিছু জানানো হয়নি। লেবাননের কতজন নাগরিককে বহিষ্কার করা হয়েছে তাও জানানো হয়নি।
এর আগে গত সপ্তাহে লেবাননের গণমাধ্যম জানিয়েছিল, ১০টি পরিবারকে বাহরাইন ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। লেবাননের প্রায় ৭৫০ জন নাগরিক বাহরাইনে বসবাস করেন।
মিসরের রাজধানী কায়রোয় আরব লিগের বৈঠক থেকে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দেওয়ার তিনদিনের মাথায় বাহরাইন এ পদক্ষেপ নিল। অবশ্য, আরব লিগের বৈঠকে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার প্রস্তাবের সঙ্গে ভিন্নমত পোষণ করে ইরাক ও লেবানন।
শিয়াপন্থী সংগঠন হিজবুল্লাহ লেবাননের একটি প্রধান রাজনৈতিক ও সামরিক শক্তি। সংগঠনটি সিরিয়ার গৃহযুদ্ধে ইরান সমর্থিত আসাদ সরকারের পক্ষ হয়ে লড়াই করছে। প্রেসিডেন্ট আসাদের পক্ষে হিজবুল্লাহর সমর্থনে ক্ষুব্ধ আরব দেশগুলো। মূলত তার প্রতিক্রিয়াতেই সম্প্রতি আরব লিগ দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেয়।

১১ মার্চ ২০১৬ শুক্রবার মিসরের কায়রোতে আরব লীগের এক বৈঠকের পর দেওয়া বিবৃতিতে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা হয়। বিবৃতিতে বলা হয়, ‘আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের কমিটি শুক্রবার হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে।’

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি