বার্লিনে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১

বিদেশ ডেস্ক
১৫ মার্চ ২০১৬, ২১:৩৫আপডেট : ১৫ মার্চ ২০১৬, ২১:৩৮

বার্লিনে গাড়ি বোমা বিস্ফোরণ জার্মানির রাজধানী বার্লিনে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বিস্ফোরণে গাড়ি চালক নিহত হয়েছেন। বার্লিনের পশ্চিমাঞ্চলীয় জেলা শার্লটনবার্গে ঘুরছিল গাড়িটি। গাড়িটি শহরের সিটি সেন্টারের কাছে আসার পর বিস্ফোরণটি ঘটে।
স্থানীয় পুলিশ মুখপাত্র কারস্টেন মুলার জানান, বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় অধিবাসীরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। নিহত ব্যক্তির পরিচয় জানতে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
পুলিশ কর্মকর্তা মিখায়েল মার্কেল বিবিসিকে বলেন, ‘আমরা এখনও ঘটনাটি নিয়ে কিছু বলতে পারছি না। আমরা তদন্ত শুরু করেছি মাত্র। তদন্তকারীরা এখানে এসেছেন। তারা গাড়িটি পরীক্ষা করে দেখবেন।’

বার্লিন পুলিশ এক টুইট বার্তায় জানায়, ধারণা করা হচ্ছে গাড়িতে রাখা বোমা বিস্ফোরণেই গাড়িটি বিস্ফোরিত হয়। এতে গাড়ি চালক নিহত হয়েছেন। নিরাপত্তার স্বার্থে পুলিশ কর্তৃপক্ষ ঘটনাস্থলটিকে ঘিরে রেখেছে। সূত্র: বিবিসি।  

/এসএ/এএ/

সম্পর্কিত
অবসরের দুই বছর পর জার্মান দলে ফিরছেন নয়্যার!
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মার্কিন সেনা প্রত্যাহারে জার্মানি সশস্ত্র বাহিনী সম্প্রসারণ করবে
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি