আমিরাতে ঝড়-বন্যার ছবি পোস্টে নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০১৬, ১২:৫৩আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১২:৫৩
image

আমিরাতে ঝড়-বন্যার ছবি পোস্টে নিষেধাজ্ঞা অনলাইনে দেশের ঝড় ও বন্যার ছবি পোস্ট করাকে অবৈধ উল্লেখ করে এ ধরনের ছবি পোস্ট করা থেকে বিরত থাকার জন্য জনগণকে হুঁশিয়ার করেছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। সাম্প্রতিক বন্যার নেতিবাচক ছবি কিংবা বন্যা নিয়ে গুজব ছড়ানো হলে দায়ীদের বিরুদ্ধে দেশের সাইবার অপরাধবিরোধী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া খবরটি নিশ্চিত করেছে।
চলতি সপ্তাহের শুরুতে পারস্য উপসাগরীয় দেশটিতে ভারি বর্ষণের পর বন্যা দেখা দেয়। বন্যার কারণে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং বেশ কিছু ফ্লাইটও বাতিল করা হয়। এমন অবস্থায় পানিতে রাস্তাঘাট ও গাড়ি ডুবে থাকার বেশ কিছু ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে।
আরব আমিরাতের কর্তৃপক্ষের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে লোকজন গুজব ছড়াচ্ছে এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ করছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অনলাইনে দেশের সুনামহানির চেষ্টা করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। আর এ ধরনের অপরাধে জড়িতদের কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা করা হতে পারে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
/এফইউ/বিএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি