নতুন বিচারপতির মনোনয়নকে ঘিরে মার্কিন রাজনীতিতে সংশয়

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০১৬, ১৩:২০আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৩:২০
image

বারাক ওবামার সঙ্গে ম্যারিক গারল্যান্ড ম্যারিক গারল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত ১৩ ফেব্রুয়ারি রক্ষণশীল বলে বিবেচিত বিচারপতি এন্টোনিন স্ক্যালিয়ার(৭৯) মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের এই পদটি শুন্য হলে গারল্যান্ডকে তার স্থানে মনোনয়ন দিলেন মার্কিন প্রেসিডেন্ট। সিনেটের অনুমোদন পেলে নতুন বিচারপতির নিয়োগ চূড়ান্ত হবে। তবে নতুন বিচারপতির এই মনোনয়ন নিয়ে রিপাবলিকান শিবিরে অস্বস্তি রয়েছে। তারা মনোনয়ন প্রক্রিয়ার বিরোধী ছিলেন। তাই সিনেটে সংখ্যাগরিষ্ঠ অবস্থানে থাকা রিপাবলিকানরা ওবামার মনোনীত বিচারপতিকে আদৌ অনুমোদন দেবেন কিনা তা পরিষ্কার নয়। আর এ নিয়েই মার্কিন রাজনীতিতে দেখা দিয়েছে সংশয়।
উল্লেখ্য, এতোদিন হাইকোর্টের নয় সদস্যের বেঞ্চের পাঁচ জনই ছিল রক্ষণশীল। গত ১৩ ফেব্রুয়ারিতে ‘রক্ষণশীল’ হিসেবে পরিচিত বিচারপতি অ্যান্তনিন স্কালিয়া মারা যাওয়ার পর আদালতে শূন্যতা সৃষ্টি হয়। স্কালিয়ার মৃত্যুতে নয় সদস্যের সুপ্রিম কোর্ট বিচারপতি প্যানেলে এখন ৪-৪ সমতা বিরাজ করছিল। শূন্য পদে নতুন বিচারপতি নিয়োগে এই ভারসাম্য নষ্ট হতে পারে আশঙ্কায় রিপাবলিকানরা ওবামার প্রচেষ্টা রুখে দিতে চাইছিল।
নির্দিষ্ট সময়ে শূন্যপদে বিচারপতি নিয়োগ প্রেসিডেন্টের সাংবিধানিক দায়িত্ব বলে ওবামা যুক্তি দিয়ে আসলেও তার এ উদ্যোগের ঘোর বিরোধিতা করে আসছিলেন সিনেটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান সদস্যরা। তাদের মতে, আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সুপ্রিম কোর্টের বিচারপতির শূন্যপদ পূরণ করা উচিত। কিন্তু সে কথায় পাত্তা না দিয়ে ওবামা নতুন বিচারপতির অনুমোদন দিলেন।

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি