জর্ডানে বাস দুর্ঘটনায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১৬

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০১৬, ১৭:১১আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৭:৪০
image

ওমরাহ পালন করতে সৌদি আরব যাওয়ার পথে জর্ডানে জর্দানে বাস দুর্ঘটনায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জর্ডানে বাস দুর্ঘটনায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১৬

বাসযাত্রীরা ওমরাহ পালনের জন্য মক্কায় যাচ্ছিলেন বলে ‘দ্য টাইমস অব ইসরায়েল’ পত্রিকা জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে ওই দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে জর্দানের সিভিল ডিফেন্স কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ভয়েস অব প্যালেস্টাইন রেডিও স্টেশন জানিয়েছে, জর্দান-সৌদি সীমান্তে রাজধানী আম্মান থেকে ৩২০ কিলোমিটার দূরের সড়কে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে যায়।

জর্ডানে বাস দুর্ঘটনায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১৬

এরআগে বুধবার জর্ডানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ১৪ জনের নিহত এবং ৩৬ জনের আহত হওয়ার খবর জানানো হয়। জর্ডানে প্যালেস্টাইন দূতাবাসের একজন মুখপাত্র জানান, গুরুতর আহত ৫ জনকে হেলিকপ্টারে করে জর্ডানের রাজধানী আম্মানে নেওয়া হয়েছে। গুরুতর আহত আরও তিনকে নেওয়া হয়েছে আকাবা হাসপাতালে। সূত্র: ডেইল মেইল, বিবিসি

/বিএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি