‘সমন্বিত অবস্থান’ নিয়ে শরণার্থী সংকট মোকাবেলার প্রচেষ্টা ইইউ'র

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০১৬, ১০:২৫আপডেট : ১৮ মার্চ ২০১৬, ১০:২৫
image

গ্রিস-মেসিডোনিয়া সীমান্তে শরণার্থীরা হাজার হাজার অভিবাসীকে তুরস্কে ফেরত পাঠানোর প্রস্তাবের ব্যাপারে সমন্বিত অবস্থান নিতে সম্মত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। বৃহস্পতিবার এক টুইট বার্তায় খবরটি নিশ্চিত করেছেন লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেল। প্রস্তাবটি অনুমোদনের জন্য শুক্রবার তা তুরস্কে পাঠানোর কথা রয়েছে। তুরস্ক এই প্রস্তাবে সম্মত না হলে নতুন বৈঠক করে নতুন সিদ্ধান্ত নেবেন ইউরোপীয় নেতারা। আর তুরস্ক এই প্রস্তাবে সম্মত হলেও সংকটের নিরসন হবে না। এরইমধ্যে প্রস্তাবটিকে মানবাধিকারবিরোধী উল্লেখ করে এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন অধিকার আন্দোলনের কর্মীরা।
টুইটারে লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী বেটেল বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সমন্বিত অবস্থানের ব্যাপারে সমঝোতা হয়েছে। শুক্রবার ইইউ কাউন্সিলের বৈঠক হওয়ার আগে তা তুরস্কের প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপে অভিবাসীদের যে ঢল নেমেছে তা শিথিল করতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত ২৮টি দেশের নেতারা ব্রাসেলসে বৈঠক করে যাচ্ছেন। আলোচনার টেবিলে উত্থাপিত প্রস্তাবটিকে একটির প্রবেশ, একটির প্রস্থাননীতি নামে ডাকা হচ্ছে। এ নীতির আওতায় যেসব অভিবাসন প্রত্যাশী গ্রিসে পৌঁছাবেন কিন্তু অভিবাসনের অনুমতি পাবেন না তাদেরকে তুরস্কে ফেরত পাঠানো হবে। অন্যদিকে শরণার্থী সংকট মোকাবেলায় ইইউ থেকে কোটি কোটি ইউরো অর্থ সহায়তা চায় তুরস্ক। সেই সঙ্গে ইউরোপীয় দেশগুলোতে তুর্কি নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের অনুমতিও চাওয়া হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের এক শীর্ষ কর্মকর্তা জোরালো কণ্ঠে বলেন যে, বৃহস্পতিবার যে সমঝোতা হয়েছে তা চুক্তির ব্যাপারে হয়নি, সমন্বিত অবস্থানের ব্যাপারে সমঝোতা হয়েছে। যদি তুরস্ক সরকার প্রস্তাবটি প্রত্যাখ্যান করে তবে নিজেদের অবস্থান নির্ধারণ করতে ইইউ নেতারা আবারও বৈঠকে মিলিত হবেন বলেও জানান তিনি।

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি