ক্যামেরুনে বোকো হারামের ৮৯ সদস্যের মৃত্যুদণ্ড

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০১৬, ১২:৩৫আপডেট : ১৮ মার্চ ২০১৬, ১২:৩৫
image

বোকো হারাম সদস্য নাইজেরিয়ার সশস্ত্র ইসলামপন্থী সংগঠন বোকো হারামের ৮৯ জন সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে ক্যামেরুন। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।
এ পর্যন্ত বোকো হারামের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে সাড়ে আটশো মানুষকে গ্রেফতার করেছে ক্যামেরুন সরকার। এর মধ্য থেকে  ক্যামেরুনের উত্তরে নাইজেরিয়ার সীমান্ত সংলগ্ন অঞ্চলে বিভিন্ন হামলায় জড়িত থাকার দায়ে ৮৯ জনকে একটি সামরিক আদালতে দোষী সাব্যস্ত করা হয় এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়।
২০১৪ সালে মৃত্যুদণ্ডের সাজার বিধান রেখে সন্ত্রাসবিরোধী আইন পাস করে ক্যামেরুন। আর ওই আইনটি পাসের পর এটিই সন্ত্রাসবিরোধী আইনের আওতায় প্রথম সাজা ঘোষণা।
গত বছর জঙ্গি মোকাবেলায় আঞ্চলিক বাহিনীতে যোগ দেয় ক্যামেরুন। আর এর পর থেকে দেশটি বিভিন্ন সময়ে সন্ত্রাসী হামলার শিকার হয়ে আসছে। সূত্র: বিবিসি
/এফইউ/বিএ/   

সম্পর্কিত
মেয়াদের আগেই বিদায় নেওয়া প্রেসিডেন্টরা
মরুভূমির বুকে ‘অদৃশ্য’ হোটেল, খুঁজতেই কেটে যায় সময়
ইসরায়েলি পতাকায় মিসর কোচের থুতু ছিটানোর ভিডিও ভাইরাল
সর্বশেষ খবর
এই গ্রামে প্রাথমিক পার হলেই মেয়েদের বিয়ে হয়, বেশি গেলেই ‘কদর’ শেষ
এই গ্রামে প্রাথমিক পার হলেই মেয়েদের বিয়ে হয়, বেশি গেলেই ‘কদর’ শেষ
পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যে কাজগুলো অবশ্যই করবেন
পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যে কাজগুলো অবশ্যই করবেন
ঘরোয়া ক্রিকেটে এসজি বলের পথে বাংলাদেশ, কী সুবিধা তাতে? 
ঘরোয়া ক্রিকেটে এসজি বলের পথে বাংলাদেশ, কী সুবিধা তাতে? 
ফ্যামিলি কার্ড প্রকল্পে ‘তথ্য সংগ্রহকারী’ পদে আবেদনের সময় বেড়েছে 
ফ্যামিলি কার্ড প্রকল্পে ‘তথ্য সংগ্রহকারী’ পদে আবেদনের সময় বেড়েছে 
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা বললেন জয়সওয়াল
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা বললেন জয়সওয়াল