যুক্তরাষ্ট্রে রণবাহিনীর নেতৃত্বে প্রথম নারীর মনোনয়ন

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০১৬, ১৪:৫০আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৪:৫০
image

লরি রবিনসন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো সেনাবাহিনীর কমবাট্যান্ট কমান্ডের নেতৃত্ব দেওয়ার জন্য এক নারীকে মনোনীত করা হয়েছে। শুক্রবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার উত্তরাঞ্চলীয় কমবাট্যান্ট কমান্ডের প্রধান হিসেবে লরি রবিনসন নামের ওই নারী জেনারেলকে মনোনয়ন দেন। এবার সিনেটের অনুমোদন পেলে তিনি দায়িত্ব নিতে পারবেন।
উল্লেখ্য, কমবাট্যান্ট কমান্ডের প্রধানের পদটি মার্কিন সেনাবাহিনীর শীর্ষ পদগুলোর একটি। আর উত্তরাঞ্চলীয় রণ কমান্ড মূলত গোটা উত্তর আমেরিকার দায়িত্বে নিয়োজিত থাকে। তবে লরি রবিনসনের নিয়োগটি চূড়ান্ত হবে যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদন পাবার পর।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর জানুয়ারি থেকে লরি রবিনসন কমান্ডের দায়িত্ব পালন করবেন। বর্তমানে এ কমান্ডের দায়িত্বে আছেন এডমিরাল বিল গোর্টনি। তিনি ২০১৪ সাল থেকে ইউ এস নর্দান কমান্ডের দায়িত্ব পালন করে আসছেন। আর লরি রবিনসন বর্তমানে প্যাসিফিক এয়ারফোর্সের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৮২ সালে লরি রবিনসন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে যোগদান করেন।
গত বছরের ডিসেম্বরে মার্কিন সামরিক বাহিনীতে সকল রণ ভূমিকায় নারী সেনাদের অংশগ্রহণ পথ উন্মুক্ত করার ঘোষণা দেন কার্টার। আর তার এ ঘোষণার মধ্য দিয়ে নারী সেনাদের জন্য প্রায় ২ লাখ ২০ হাজার পদ উন্মুক্ত হয়। সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি