মিসরে আইএসের মর্টার শেল হামলায় ১৩ পুলিশ নিহত

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০১৬, ১৪:৫২আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৪:৫২
image

সিনাই উপত্যকায় একটি সামরিক যান সিনাই উপত্যকার আরিশ শহরে একটি নিরাপত্তা চৌকিতে সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএসের মর্টার হামলায় মিসরীয় পুলিশের অন্তত ১৩ জন সদস্য নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা ও হাসপাতাল সূত্রগুলো খবরটি নিশ্চিত করেছে। পরে সরকারি বাহিনীর গুলিতে ৫ হামলাকারী নিহত হন।
হামলার পর কয়েকটি ওয়েবসাইটে এ ঘটনার দায় স্বীকার করে আইএস। পরে মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যমের তরফেও হামলাটি আইএস চালিয়েছে বলে নিশ্চিত করা হয়।
সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, আহতদের উদ্ধার করতে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সগুলো লক্ষ্য করে ভারী গুলিবর্ষণ করা হয়। প্রত্যক্ষদর্শীরা ব্যাপক একটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। ঘটনার পর নিরাপত্তা বাহিনী আরিশ শহরটির প্রবেশপথ ও বের হওয়ার পথগুলো বন্ধ করে দেয় বলেও জানিয়েছেন তারা।
২০১৩ সালের মাঝামাঝি মিসরীয় সেনাবাহিনী দেশটির তখনকার নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশটিতে বিদ্রোহীদের তৎপরতা বেড়ে যায়। আর সিনাই উপত্যকায় আইএস এর শাখা চালু হওয়ার পর থেকে বিদ্রোহী তৎপরতা নতুন মাত্রা পায়। সশস্ত্রদের হামলায় এ পর্যন্ত কয়েকশত সেনা ও পুলিশ নিহত হয়েছেন। সূত্র: গার্ডিয়ান
/এফইউ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি