মিসরে পুলিশের ওপর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০১৬, ১১:২০আপডেট : ২১ মার্চ ২০১৬, ১১:২৯

মিসরের সিনাই উপত্যকার একটি চেকপয়েন্টে শনিবারের মর্টার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এদিকে হামলার পরপরই নিজেদের ওয়েবসাইট ও টুইটারে এ ঘটনার দায় স্বীকার করেছে আইএস।

সুন্নীপন্থী সশস্ত্র সংগঠন আইএস এক বিবৃতিতে জানিয়েছে, আত্মঘাতী হামলাকারী মিসরীয় নাগরিক আবু আল কাকা চেকপয়েন্টে গাড়িবোমার বিস্ফোরণ ঘটান। এরপর জিহাদিরা সেখানে ঢুকে হামলা চালায়।

নিরাপত্তা কর্মকর্তারা জানান, গাড়ি বোমা বিস্ফোরণের পর চেকপয়েন্টের কাছে সংঘর্ষে পাঁচ হামলাকারী নিহত হয়েছে।

মিসরে পুলিশের ওপর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫

সিনাই উপত্যকায় গত কয়েক মাসের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ হামলা। আইএসের মিসরীয় শাখা সিনাইতে কার্যক্রম চালাচ্ছে।

মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর সিনাইয়ের রাজধানী আল-আরিশের কাছে সাফা চেকপয়েন্টে এ হামলা চালানো হয়েছে।

সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, আহতদের উদ্ধার করতে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সগুলো লক্ষ্য করে ভারী গুলিবর্ষণ করা হয়। প্রত্যক্ষদর্শীরা একটি ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। ঘটনার পর নিরাপত্তা বাহিনী আরিশ শহরটির প্রবেশপথ ও বের হওয়ার পথগুলো বন্ধ করে দেয় বলেও জানিয়েছেন তারা।

২০১৩ সালের মাঝামাঝি সময়ে মিসরের সেনাপ্রধান আল সিসি দেশটির ইতিহাসের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশটিতে বিদ্রোহীদের তৎপরতা বেড়ে যায়। আর সিনাই উপত্যকায় আইএস এর শাখা চালু হওয়ার পর থেকে বিদ্রোহী তৎপরতা নতুন মাত্রা পায়। সশস্ত্রদের হামলায় এ পর্যন্ত কয়েকশ সেনা ও পুলিশ সদস্য নিহত হয়েছেন।

/এমপি/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি