আইএসের প্রতিষ্ঠাতা সদস্য হিলারি!

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০১৬, ২০:৩৩আপডেট : ২৪ মার্চ ২০১৬, ২০:৩৪

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে আইএসের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিবেচনা করা যেতে পারে; মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র রুডি গিউলিয়ানি। দ্য ও’রিলি ফ্যাক্টর নামের একটি টেলিভিশন শো’তে তিনি এ মন্তব্য করেন।

রুডি গিউলিয়ানি বলেন, ‘সিরিয়া ও ইরাকের অংশবিশেষ নিয়ন্ত্রণকারী এ সন্ত্রাসী সংগঠনটিকে সৃষ্টির দায়ভার হিলারিকে বহন করতে হবে। কারণ প্রেসিডেন্ট বারাক ওবামা’র প্রথম মেয়াদে তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।’ নিউ ইয়র্ক সিটির সাবেক এ মেয়র বলেন, ‘হিলারি আইএস সৃষ্টিতে সহায়তা করেছেন।’

হিলারি ক্লিনটন

আইএস সৃষ্টিতে হিলারি কেন দায়ী এমন প্রশ্নেরও উত্তর দেন রুডি গিউলিয়ানি। তিনি বলেন, ‘ইরাক থেকে আমাদের প্রশাসনের অংশবিশেষ প্রত্যাহার করে নেওয়ার মাধ্যমে এটা করা হয়েছে। সাবেক ইরাকি প্রধানমন্ত্রী নূরি আল মালিকি প্রশাসন থেকে আমাদের একটা অংশ হয়ে যাওয়ার মাধ্যমে আপনি শিয়াদের একটা পছন্দের ক্ষেত্র তৈরিতে জোর করেছেন। সিরিয়ায় যথাসময়ে হস্তক্ষেপ করার মাধ্যমে এটা করা হয়েছে।’

রুডি গিউলিয়ানি বলেন, ‘হিলারি ক্লিনটন প্রেসিডন্ট ওবামা’র নীতিতে শক্ত অবস্থান নিতে পারেননি। তার একমাত্র বিকল্প ছিল, তিনি এটা বলতে পারতেন যে, তিনি পদত্যাগ করবেন।’ সূত্র: হাফিংটন পোস্ট।

/এমপি/বিএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি