ঘুষ নেওয়া সেই মার্কিন কর্মকর্তার ৪ বছরের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
২৬ মার্চ ২০১৬, ১৬:৫৫আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১৬:৫৫
image

ঘুষ নেওয়া সেই মার্কিন কর্মকর্তার ৪ বছরের কারাদণ্ড ঘুষের বিনিময়ে মালয়েশীয় প্রতিরক্ষা ঠিকাদারের কাছে গোপন তথ্য ফাঁস করার দায়ে নৌবাহিনীর সেই উচ্চপদস্থ কর্মকর্তাকে প্রায় চার বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এই অভিযোগে ২০১৫ সালে দোষী সাব্যস্ত হন ডুসেক। আদালতকে তিনি বলেন, নিজের কৃত কর্মের জন্য তিনি কোনোদিন নিজেকে ক্ষমা করবেন না।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কারাদণ্ডের পাশাপাশি ডুসেককে ৭০ হাজার ডলার জরিমানা ও নৌবাহিনীকে ৩০ হাজার ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। রায় থেকে জানা গেছে, অভিযুক্ত কর্মকর্তা ড্যানিয়েল ডুসেক বিলাসবহুল হোটেলে অবস্থান ও যৌনকর্মীদের সেবার বিনিময়ে ওইসব তথ্য ফাঁস করেন।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইতিহাসে এটি অন্যতম বড় ধরনের অবৈধ লেনদেনের ঘটনা। এ ধরনের ঘটনায় জড়িয়ে পড়া সামরিক কর্মকর্তাদের মধ্যে ডুসেকই সবচেয়ে উচ্চপদস্থ।
৪৯ বছর বয়সী ডুসেককে ৪৬ মাস কারাদণ্ডের আদেশ দিয়ে ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো আদালতের বিচারক জ্যানিস স্যামমার্তিনো বলেন, ‘আদালতের কাছে এটি সত্যিই অকল্পনীয় যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে আপনার মতো অবস্থানে থাকা একজন ব্যক্তি, হোটেল রুম, এন্টারটেনমেন্টে এবং যৌনকর্মীদের বিনিময়ে তথ্য পাচার করেছেন।’
নৌবাহিনীর এই সাবেক ক্যাপ্টেন বেশ কয়েকজন কর্মরত ও সাবেক নৌকর্মকতাদের অন্যতম যাদের বিরুদ্ধে কোটি কোটি ডলার ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। কর্মরত অবস্থায় ডুসেক যুক্তরাষ্ট্রের সপ্তম নৌ-বহরের ডেপুটি ডিরেক্টর অব অপারেশন্স হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সূত্র: বিবিসি, গার্ডিয়ান

/বিএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি