চীনের সেই কলামিস্টের মুক্তি

বিদেশ ডেস্ক
২৬ মার্চ ২০১৬, ১৭:২২আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১৭:২২
image

চীনের একজন কলামিস্ট চীনের প্রেসিডেন্ট জি জিংপিংকে পদত্যাগ করার অনুরোধ জানিয়ে লেখা এক অনলাইন পিটিশনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশের কাছে আটক থাকা সেই কলামিস্টকে মুক্তি দেওয়া হয়েছে। কলামিস্ট জিয়া জিয়ার আইনজীবী এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত সপ্তাহে জিয়ার আইনজীবী জানান, কিছুদিন আগে নিখোঁজ হয়ে যাওয়া চীনা কলামিস্ট জিয়া জিয়া বেইজিং পুলিশের কাছে আটক রয়েছেন। আইনজীবী ইয়ান জিন বলেন, জিয়াকে বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয়। তিনি বিমানে হংকং যাচ্ছিলেন। আইনজীবী ইয়ান জিন তার উইচ্যাট আকাউন্টে তখন জানান, পুলিশের দাবি, জিয়া একটি বিশেষ মামলায় অভিযুক্ত। তবে সেই মামলা সম্পর্কে কোন বিস্তারিত জানায়নি তারা।
তবে বিবিসির খবরে বলা হয়েছে, এবার আইনজীবী জানিয়েছেন যে জিয়া তার স্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তিনি এখন মুক্ত এবং যে কোনও সময় বাড়ি যেতে পারেন।
এ মাসের শুরুতে চীনের প্রেসিডেন্ট জি জিংপিংকে পদত্যাগ করতে অনুরোধ করে লেখা এক অনলাইন পিটিশনের সঙ্গে জিয়ার যোগসাজশ রয়েছে বলে অভিযোগ ওঠে। পিটিশনটি এক অনলাইন সাইটে প্রকাশিত হয়। তবে প্রকাশের পর পরই নামিয়ে নেওয়া হয় চিঠিটি। চিঠিটি কমিউনিস্ট পার্টির একনিষ্ঠ সমর্থকদের কারও লেখা বলেই ধারণা করা হচ্ছে। চিঠিতে প্রেসিডেন্ট জির রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করা হয়।

প্রসঙ্গত, সম্প্রতি হংকং থেকে পাঁচ বই ব্যবসায়ী নিখোঁজ হন। পরে জানা যায়, মূল ভূখণ্ডে তাদের আটকে রাখা হয়েছিল। সূত্র: বিবিসি, গার্ডিয়ান

/বিএ/      

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি