ব্রাসেলস হামলা উদযাপন আইএসের!

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০১৬, ১১:৪৫আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১১:৫৫

ব্রাসেলসে জঙ্গি হামলার পর একটি সেলিব্রেশন ভিডিও প্রকাশ করেছে আইএস। প্রচারণামূলক ওই ভিডিওটিতে দুই বেলজিয়ান জিহাদিকে ব্রাসেলস হামলা নিয়ে তাদের মতামত জানাতে দেখা যায়।

আইএসের সঙ্গে সম্পৃক্ত একটি ওয়েবসাইটে সাত মিনিটের ওই ভিডিওটি প্রকাশ করা হয়েছে। এতে হামলার জেরে ব্রাসেলস বিমানবন্দর ও মোলেনবিক মেট্রো স্টেশনের কী পরিণতি হয়েছে, তা দেখানো হয়।

'হিউমিলিয়েশন অব দ্য ক্রুসেডারস অব ইউরোপ' শীর্ষক এই ভিডিওতে দুই জঙ্গি এই হামলাকে ইসলামের পবিত্র যুদ্ধ বলে উল্লেখ করেন।

আবু আবদুল্লাহ আল-বালজিকি নামে এক বেলজিয়ান জঙ্গিকে হুমকির সুরে বলতে শোনা যায়, এটা সবেমাত্র দুঃস্বপ্নের শুরু।

আইএসের ভিডিওতে বলা হয়, ব্রাসেলস হামলার পর জ্বলছে ইউরোপ।

মসুলে এই ভিডিওটি ধারণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। প্যারিস হামলার কিছু ফুটেজও রয়েছে সাত মিনিটের এই ভিডিওতে।

২০১৫ সালের ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে একযোগে কয়েকটি স্থানে আইএসের হামলায় নিহত হন ১৩০ জন। ওই হামলার অন্যতম সন্দেহভাজন সালাহ আবদেসালামকে গত ১৮ মার্চ ব্রাসেলস থেকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের পর থেকেই সতর্ক অবস্থায় ছিল বেলজিয়ামের কর্তৃপক্ষ। কিন্তু আবদেসালামকে গ্রেফতারের মাত্র চার দিনের মাথায় জোড়া হামলায় রক্তাক্ত হলো ব্রাসেলস। ২২ মার্চ ২০১৬ মঙ্গলবার ব্রাসেলসের ব্যস্ততম জাভেনতেম বিমানবন্দর ও একটি মেট্রো স্টেশনে (পাতালরেল) এক ঘণ্টার ব্যবধানে জোড়া হামলা চালায় সন্ত্রাসীরা। এতে নিহত হন ৩৪ জন। নিহতরা ১২টি দেশের নাগরিক। তাদের মধ্যে জার্মানি, স্পেন, মরক্কো, পেরু, চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও নেদারল্যান্ডসের নাগরিকও রয়েছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।

/এমপি/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি