ট্রাম্পের শরীরে শয়তান ভর করেছে!

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০১৬, ২২:৩৪আপডেট : ২৭ মার্চ ২০১৬, ২২:৩৪

ইস্টার ইভের উৎসবে শয়তান ও অপছন্দের ব্যক্তির কুশপুত্তলিকা দাহ করা ঐতিহ্য। আর এবার মেক্সিকোয় কয়েকশ মানুষ মার্কিন ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা পুড়িয়েছেন। তারা মনে করেন, ট্রাম্পের শরীরে শয়তান ভর করেছে।

ট্রাম্পের শরীরে শয়তান ভর করেছে!

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প।মুসলমানদের নিয়ে বিতর্কিত করে গত বছর ব্যাপক সমালোচনার মুখে তিনি পড়েন। এছাড়া নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরিরও ঘোষণা দিয়েছিন তিনি। তবে যুক্তরাষ্ট্রে বসবাসরত মেক্সিকান অভিবাসীদের অপরাধী ও ধর্ষক উল্লেখ করার ঘটনায় বেশি ক্ষুব্ধ কুশপুত্তলিকা দাহকারীরা।ট্রাম্পের এ মন্তব্যের জন্য তিনি মেক্সিকোয় কুখ্যাত ব্যক্তিতে পরিণত হয়েছেন।

ট্রাম্পের শরীরে শয়তান ভর করেছে!

শনিবার মেক্সিকো সিটিতে ইস্টার ইভের অনুষ্ঠান চলাকালে ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করা হয়। এতে দুইশতাধিক লোক অংশ নেন। কাগজ দিয়ে ছয় ফুট লম্বা একটি কুশপুত্তলিকা তৈরি করা হয়। ট্রাম্পের কুশপুত্তলিকায় একটি নীল স্যুট, সাদা শার্ট ও লাল টাই পরানো হয়। এরপর তাতে অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয় ফেলিপ লিনারেস এ কুশপুত্তলিকা তৈরি করেন। তিনি ২০ শতকের শুরুতে তার বাবার তৈরি একটি ওয়ার্কশপে ৫০ বছরেরও বেশি সময় ধরে কুশপুত্তলিকা বানানোর কাজ করছেন। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি