হুথিদের সঙ্গে সৌদি জোটের বন্দি বিনিময়

বিদেশ ডেস্ক
২৮ মার্চ ২০১৬, ১৫:০৩আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৫:০৩
image

দুই বছর ধরে সৌদি জোট যুদ্ধ করছে হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের সঙ্গে বন্দি বিনিময়ের ঘোষণা দিয়েছে। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, সৌদি সীমান্ত থেকে বন্দি ১০৯ জন ইয়েমেনি নাগরিকের বিনিময়ে ৯ জন সৌদি বন্দির বিনিময় সম্পন্ন হয়েছে।
সোমবার এক বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, রবিবার ওই বন্দি বিনিময়ের ঘটনা ঘটে। তবে কোন গ্রুপের সঙ্গে ওই বন্দি বিনিময় সংঘটিত হলো, তা সেখানে উল্লেখ করা হয়নি। ইয়েমেনি নাগরিকদের সৌদি নেতৃত্বাধীন বাহিনী কিভাবে আটক করেছে, সে সম্পর্কেও বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি।
তবে রবিবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জানিয়েছে, তারা রিয়াদের সঙ্গে বন্দী বিনিময় করেছে। মানবিক সংকট নিরসনে এটি ছিল প্রথম পদক্ষেপ। উল্লেখ্য, কুয়েতের মধ্যস্ততায় হুথি বাহিনীর সঙ্গে সৌদি জোটের শান্তি আলোচনা শুরু হতে চলছে। আগামী ১৮ এপ্রিল আলোচনা শুরুর প্রেক্ষাপটে আগামী ১০ এপ্রিল থেকে অস্ত্রবিরতি কার্যকর হবে।
সৌদি জোট দুই বছর ধরে হুথি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করছে। এতে এখন পর্যন্ত ৬ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গৃহহীন হয়েছেন প্রায় ১০ লাখ মানুষ। সূত্র:আলজাজিরা।
/এসএ/বিএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি