আফগানিস্তানের পার্লামেন্ট ভবনে তালেবানের রকেট হামলা

বিদেশ ডেস্ক
২৮ মার্চ ২০১৬, ২০:৪৯আপডেট : ২৮ মার্চ ২০১৬, ২০:৪৯

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির নতুন পার্লামেন্ট ভবনকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে তালেবানরা। সোমবার পার্লামেন্টে অধিবেশন চলাকালে এ রকেট হামলা চালানো হয়। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

আফগানিস্তানের নতুন পার্লামেন্ট ভবন

পার্লামেন্টের সদস্যরা জানিয়েছেন, দেশটির শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা ও এক মন্ত্রীর সেখানে বক্তব্য রাখার কথা ছিল। আলোচনার প্রস্তুতি চলার সময় রকেট হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা পার্লামেন্ট ভবনকে লক্ষ্য করেই রকেট ছুঁড়ে। কিন্তু তা মূল ভবনে আঘাত করেনি। 

বাদাকশান প্রদেশের রাজনীতিক সফিউল্লাহ মুসলিম জানান, পরপর তিনটি রকেটের হামলা চালানো হয়। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। ওই সময় পার্লামেন্ট অধিবেশন চলছিল।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ হামলার দায় স্বীকার করে বলেছেন, এতে বহু লোক হতাহত হয়েছে।

ধারণা করা হচ্ছে দূরপাল্লার রকেট আর্টিলারি কিংবা রকেট প্রপেল্‌ড গ্রেনেডের মাধ্যমে এ হামলা চালানো হয়েছিল। সূত্র: আল জাজিরা।

/এএ/

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি