ক্যাপিটল হিলে অস্ত্রধারীর হামলা

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০১৬, ১১:০৭আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১১:২৮

মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলা চালিয়েছে ল্যারি ডসন নামের এক বন্দুকধারী। এ সময় তার গুলিতে এক নারী আহত হন। পুলিশও হামলাকারীকে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে। পরে ওই বন্দুকধারীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সময় ২৮ মার্চ ২০১৬ সোমবার বিকেলে ক্যাপিটল হিলের ভিজিটর সেন্টার কমপ্লেক্সে এ বন্দুক হামলার ঘটনা ঘটে।
ক্যাপিটল হিলে গুলির ঘটনার পর ক্যাপিটল হিল এবং হোয়াইট হাউসে কারও প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা (লকডাউন) আরোপ করা হয়। তবে, বন্দুকধারীকে আটকের এক ঘণ্টা পর সামগ্রিক পরিস্থিতি বিপদমুক্ত মনে হলে উভয় স্থান থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

হামলার পর ক্যাপিটল হিল এলাকায় সতর্ক অবস্থান নেয় পুলিশ।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিএনএন জানায়, ওই বন্দুকধারী কংগ্রেস ভবনের ভিজিটর সেন্টারে প্রবেশ করতে মেটাল ডিটেক্টর পার হচ্ছিলেন। এ সময় অবৈধ সরঞ্জামের সংকেতধারী ম্যাগনেটোমিটার বেজে উঠলে তার গতিরোধ করা হয়। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বন্দুক বের করে। তৎক্ষণাৎ তাকে গুলি করে পাকড়াও করেন পুলিশ কর্মকর্তারা।

বন্দুকধারীকে আটকের পর ওয়াশিংটন ডিসির পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়, ক্যাপিটল হিলে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেখানে এখন প্রকাশ্য কোনও হুমকি নেই।

কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারী ল্যারি ডসনের নাম পুলিশের রেকর্ডে আছে। গতবছর কংগ্রেসের সেশনের সময়েও তিনি বিঘ্ন ঘটিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মারণাস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণের অভিযোগ আনা হয়েছে। সূত্র: বিবিসি, সিএনএন।

/এমপি/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি