সাইপ্রাসে রাজনৈতিক আশ্রয় চান মিসরের বিমান ছিনতাইকারী

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০১৬, ১৪:৪০আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৫:১৬
image

সাইপ্রাসে রাজনৈতিক আশ্রয় চান মিসরের বিমান ছিনতাইকারী ৪ বিদেশি নাগরিকসহ অন্তত ১১ জন আরোহীকে জিম্মি করা মিসরের ইজিপ্ট এয়ারলাইনের অভ্যন্তরীণ রুটের বিমানের ছিনতাইকারীর নাম ইবরাহিম সামাহা। তিনি কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, তিনি মিসরের নাগরিক হতে পারেন। সাইপ্রাসের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ওই ছিনতাইকারী সাইপ্রাসে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন।  
জিম্মি হওয়া ৪ বিদেশি কোন কোন দেশের নাগরিক তা জানা যায়নি। তবে বিমানে থাকা যাত্রীদের মধ্যে ৮ জন ব্রিটিশ এবং ১০ জন মার্কিন নাগরিক ছিলেন। বিমান ছিনতাইয়ের পর ওই ছিনতাইকারী রানওয়ে থেকে কর্তৃপক্ষকে সরে যাওয়ার নির্দেশ দেন যেন নারী আর শিশুদের নিরাপদে ছেড়ে দেওয়া যায়।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় প্লেনটি আলেকজান্দ্রিয়া থেকে ৬২ জন যাত্রী নিয়ে উড্ডয়ন করে। এর কিছুপরই এটি ছিনতাইয়ের শিকার হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ছিনতাইয়ের এই খবর নিশ্চিত করে। বিবিসি জানিয়েছে, মিসরের আভ্যন্তরীণ রুটের বিমানটি আলেকজান্দ্রিয়া থেকে রাজধানী কায়রোতে যাচ্ছিল। বিমানে থাকা একজন সশস্ত্র ছিনতাইকারী বিমানটিকে সাইপ্রাসে নিয়ে গেছে বলে জানিয়েছে ইজিপ্ট এয়ারের মুখপাত্র। এয়ারবাস এ৩২০ মডেলের বিমানটিতে ৬০ জনের বেশি যাত্রী ছিল।
ডেইলি মেইলের খবরে বলা হয়েছে ছিনতাই হওয়া বিমানটিকে সাইপ্রাসের লারনাকা বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য করা হলেও ক্রু এবং ৪ বিদেশি নাগরিককে জিম্মি করে বাকীদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এখন পর্যন্ত ৩০ থেকে ৪০ জন আরোহীকে মুক্তি দেওয়া হয়েছে।

সাইপ্রাসে রাজনৈতিক আশ্রয় চান মিসরের বিমান ছিনতাইকারী

এ৩২০ সিরিজের প্লেনটিকে ছিনতাইকারী সাইপ্রাসের বন্দরনগরী লারনাকায় অবস্থিত লারনাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে বাধ্য করে। বিমানটিতে বোমা থাকার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে সাইপ্রাস কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি, আল জাজিরা, গার্ডিয়ান, ডেইলি মেইল।

/বিএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি