সন্ত্রাসবাদ নয়, মিসরের বিমান ছিনতাইয়ের নেপথ্যে প্রেম!

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০১৬, ১৫:০১আপডেট : ২৯ মার্চ ২০১৬, ২০:০৪
image

ছিনতাইকারীর কবল থেকে মুক্তি পাওয়ার পর বের হচ্ছেন এক ক্রু সন্ত্রাসবাদ নয়, বরং ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য মিসরের বিমানটি ছিনতাই করা হয়েছিল বলে দাবি করেছেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়াদেস। ওই ছিনতাইকারীকে‘প্রেমরোগগ্রস্ত রোমিও’ বলে আখ্যা দেন তিনি। আর ছিনতাইকারীর ও ধরনের উদ্দেশ্যের কথা ‘জানার পর’ তাকে ‘নির্বোধ’ বলে উল্লেখ করেছে মিসর কর্তৃপক্ষ।
মঙ্গলবার মিসরেরস্থানীয় সময় সকাল ৮টায় বিমানটি আলেকজান্দ্রিয়া থেকে ৬২ জন আরোহী নিয়ে উড্ডয়ন করে। এর কিছু সময় পরই এটি ছিনতাইয়ের শিকার হয় বলে এয়ারলাইন্সটির এক মুখপাত্র জানিয়েছেন। পরে তা সাইপ্রাসে জরুরি অবতরণে বাধ্য করা হয়।
সাইপ্রাসের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা, বিমানটি ছিনতাইয়ের পেছনে ছিনতাইকারীর রাজনৈতিক উদ্দেশ্য নেই বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে এর পেছনে ব্যক্তিগত উদ্দেশ্য রয়েছে।
প্রত্যক্ষদর্শীর বয়ান উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ওই ছিনতাইকারী একটি চিঠি ছুড়ে দিয়েছেন। সেটি আরবি ভাষায় লেখা। সেটি তিনি তার সাবেক স্ত্রীকে দিতে বলেছেন। বলা হচ্ছে, ছিনতাইকারীর সাবেক স্ত্রী সাইপ্রাসে থাকেন। বিমান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় সাইপ্রাসে আশ্রয় দেওয়ার দাবি জানিয়েছেন ছিনতাইকারী। সেই সঙ্গে তার দাবি উপস্থাপনে সুবিধার জন্য একজন অনুবাদকও চেয়েছেন তিনি।

সাইপ্রাসে ইজিপ্টএয়ার এমএস১৮১
পরে খবরটি নিশ্চিত করে সাইপ্রাসের প্রেসিডেন্ট দাবি করেন, এ ঘটনার পেছনে ব্যক্তিগত উদ্দেশ্যই কাজ করেছে।
এদিকে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এ ব্যাপারে প্রতিক্রিয়া জানানো হয়েছে। তারা বলেন, ‘ছিনতাইকারী সন্ত্রাসবাদী নন, তিনি নির্বোধ। সন্ত্রাসীরা বেপরোয়া কিন্তু তারা নির্বোধ নয়। তবে এ ব্যক্তি নির্বোধ।’ সূত্র: গার্ডিয়ান, বিবিসি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি