মিসরীয় বিমান ছিনতাই

জিম্মি আরোহীদের উদ্ধারে এখনও দেনদরবার চলছে

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০১৬, ১৭:৪৮আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৭:৪৮
image

জিম্মি আরোহীদের উদ্ধারে এখনও দেনদরবার চলছে ছিনতাই হওয়া মিসরীয় বিমানের বেশিরভাগ আরোহীকে ছেড়ে দেওয়া হলেও এখনও জিম্মি করে রাখা হয়েছে ৭ জনকে। এক সংবাদ সম্মেলনে মিসরের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী দাবি করেছেন, তাদের মুক্ত করতে দেনদরবার চলছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে। তবে সংবাদমাধ্যম বিবিসির টেলিভিশন চ্যানেলের লাইভে ওই বিমান থেকে লাফ দিয়ে কাউকে কাউকে নেমে যেতে দেখা যায়।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় ইজিপ্ট এয়ারের বিমানটি আলেকজান্দ্রিয়া থেকে ৬২ জন আরোহী নিয়ে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই এটি ছিনতাইয়ের শিকার হয়। মিসরের আভ্যন্তরীণ রুটের বিমানটি আলেকজান্দ্রিয়া থেকে রাজধানী কায়রোতে যাচ্ছিল।
মিসরের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জানিয়েছেন, জিম্মি থাকা ৭ আরোহীর মধ্যে একজন পাইলট, একজন কো-পাইলট, দুজন বিমাকর্মী এবং তিনজন যাত্রী ছিলেন। তবে তারা কে কোন দেশের নাগরিক তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। তার মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানে ২৬ জন বিদেশি নাগরিক ছিলেন। এদের মধ্যে ৮ জন আমেরিকান, ৪জন ব্রিটিশ, ৪ জন নেদারল্যান্ডসের, দুইজন বেলজিয়ামের, দুইজন গ্রিসের এবং ফ্রান্স, ইতালি ও সিরিয়ার একজন করে নাগরিক ছিলেন।
মিরসীয় মন্ত্রী দাবি করেন, ছিনতাইকারী সুনির্দিষ্ট করে কিছু দাবি করেননি। তার কাছে বিস্ফোরক ছিলো কিনা তাও নিশ্চিত নয়। জিম্মিদের ছাড়াতে আলোচনা চলছে। সূত্র: বিবিসি
/বিএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি