সেই আইফোন আনলক করলো এফবিআই

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০১৬, ১৮:৩৬আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৮:৩৬

যুক্তরাষ্ট্রের সান বারনারডিনোর হামলায় সন্দেহভাজন নিহত বন্দুকধারীর আইফোন অবশেষে আনলক করতে পেরেছে এফবিআই। আইফোনের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল ব্যবহারকারীদের নিরাপত্তার স্বার্থে এফবিআইয়ের অনুরোধ আনলক করতে অস্বীকৃতি জানালে গোয়েন্দা সংস্থাটি নিজেরাই তা আনলক করে। মামলার তদন্তের জন্য আদালত নিহত বন্দুকধারীর আইফোন আনলক করার নির্দেশ দিয়েছিলেন। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে বিষয়টি জানা গেছে।

সৈয়দ রিজওয়ান ফারুক ও তার স্ত্রী

গত বছর ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ার সান বারনারডিনোতে সৈয়দ রিজওয়ান ফারুক ও তার স্ত্রীর গুলিবর্ষণে ১৪ জন নিহত হন। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন ফারুক-তাশফিন দম্পতি।

যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, অ্যাপলের সহযোগিতা ছাড়াই এফবিআই ফারুকের আইফোন আনলক করতে পেরেছে। অ্যাপল গত মাসে জারি করা আদালতের নির্দেশের বিরোধিতা করে আসছিল। অ্যাপল দাবি করেছিল, তারা কর্মকর্তাদের জন্য একটি নতুন সফটওয়্যার তৈরি করছে যাতে করে আইফোন আনলক করা যায়। সোমবার এফবিআই আইফোন আনলক করার পর আদালতের আদেশ প্রত্যাহারের আবেদন জানিয়েছে।

ক্যালিফোর্নিয়ার শীর্ষ সরকারি প্রসিকিউটর আইলিন ডেকার তৃতীয় পক্ষের সহযোগিতায় আইফোন আনলকের বিষয়টি জানালেও তাদের সম্পর্কে কোনও তথ্য দেননি। এর আগে গত সপ্তাহে প্রসিকিউটর জানিয়েছিলেন, তৃতীয় পক্ষের সহযোগিতায় আইফোন হ্যাক করা সম্ভব হবে।

জাস্টিস ডিপার্টমেন্টের আবেদনে নতুন পদ্ধতিতে আইফোন আনলকের বিষয়টি তদন্তাধীন থাকায় অ্যাপলের আদালতের শুনানি স্থগিত করা হয়েছে।

অ্যাপল সরকারের প্রতি আবেদন জানিয়েছিল, এফবিআই যদি আইফোন হ্যাক করে তাহলে ফোনটির দুর্বলতার বিষয়গুলো যেন তাদের জানানো হয়।  সূত্র: বিবিসি।

/এএ/বিএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি