দুবাইয়ের আবাসিক টাওয়ারে আগুন

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০১৬, ১৮:৫২আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৮:৫২

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আজমান নগরীর সোয়ান এলাকার আজমান এমিরেটস টাওয়ার ওয়ান আবাসিক প্রকল্পের অন্ততপক্ষে দুটি ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ডে হয়েছে। সোমবার রাতে আগুন লাগলে মঙ্গলবার ভোরের দিকে তা নিয়ন্ত্রণে আনা হয়।

আজমান ফায়ার সার্ভিস জানায়, সোমবার রাতে আগুন লাগার পর আবাসিক ভবন দুটির সব বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়। তবে ধোঁয়ায় দম আটকে অসুস্থ হয়ে পড়া কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও তা এখনও উত্তপ্ত রয়েছে।

সোমবারের অগ্নিকাণ্ড ঘটে আজমান ওয়ান কমপ্লেক্সে। সেখানে ১২টি টাওয়ার রয়েছে। সবমিলিয়ে টাওয়ারগুলোতে প্রায় ৩ হাজার অ্যাপার্টমেন্ট রয়েছে।  আজমান পুলিশের প্রকাশিত এক ভিডিওতে  টাওয়ারের এক পাশে কয়েকটি তলায় আগুন দেখা যায়।

২০০৯ সালে ৭৩৬ মিলিয়ন ডলারের প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও পরের বছর তা উদ্বোধন করা হয়।

এর আগে ইংরেজি নববর্ষের উৎসবে সেন্ট্রাল দুবাইয়ের ৬৩-তলা বিলাসবহুল হোটেলে অগ্নিকাণ্ড হয়েছিল।  সে সময় প্রায় ২০ ঘণ্টা ধরে হোটেল আগুন জ্বলতে থাকে। ২০ জন মানুষ আহত হয়েছিলেন। আর ২০১৫ সালের ফেব্রুয়ারিতে বিশ্বের অন্যতম উঁচু ভবন টর্চ স্কাইস্ক্র্যাপারেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সূত্র: বিবিসি।

/এএ/বিএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি