জিম্মি নাটকের অবসান, মিসরীয় বিমানের ‘ছিনতাইকারী’ আটক

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০১৬, ১৯:০১আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৯:০১
image

বেশ কয়েক ঘণ্টার নাটকীয়তার পর অবশেষে মিসরের ছিনতাই হওয়া বিমানের সব আরোহীর জিম্মিদশার অবসান হয়েছে। পাশাপাশি বিমানের ওই ‘ছিনতাইকারী’ আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। খবরটি নিশ্চিত করে সাইপ্রাসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক টুইটে বলা হয়, ‘ঘটনার সমাপ্তি হলো। ছিনতাইকারী গ্রেফতার হয়েছেন।’ তবে এখনও বিমান ছিনতাইয়ের কারণ স্পষ্ট করা হয়নি। 

জিম্মি নাটকের অবসান, মিসরীয় বিমানের ‘ছিনতাইকারী’ আটক

মঙ্গলবার মিসরের স্থানীয় সময় সকাল ৮টায় ইজিপ্ট এয়ারের বিমানটি আলেকজান্দ্রিয়া থেকে ৬২ জন আরোহী নিয়ে উড্ডয়ন করে। এর কিছু সময় পরই এটি ছিনতাইয়ের শিকার হয়। পরে বিমানটি সাইপ্রাসে জরুরি অবতরণে বাধ্য করা হয়। পাইলট দাবি করেছেন, ‘ছিনতাইকারী’ তার গায়ে বিস্ফোরক বেল্ট রয়েছে বলে হুমকি দিয়ে বিমানটি সাইপ্রাসে অবতরণ করাতে বাধ্য করেন। 

কিছুক্ষণ পর বিমানের ক্রু আর ৪ বিদেশি নাগরিককে রেখে বেশিরভাগ জিম্মিকে ছেড়ে দেওয়া হয়। বাকিদের বেশ কয়েক ঘণ্টা জিম্মি করে রাখা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, মঙ্গলবার বিকেলের দিকে ‘ছিনতাইকারীকে’ দুই হাত উপরে তুলে বিমানের সিঁড়ি বেয়ে নামতে দেখা গেছে।

জিম্মি নাটকের অবসান, মিসরীয় বিমানের ‘ছিনতাইকারী’ আটক

এর অল্প কিছুক্ষণ আগে বিমানটি থেকে বেশ কয়েকজনকে নেমে আসতে দেখা যায়। আর একজনকে ককপিটের জানালা দিয়ে লাফ দিয়ে নামতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে তিনি বিমানের ক্রু। 

এদিকে জিম্মিদশার অবসান হলেও এখন বিমান ছিনতাইয়ের কারণ নিয়ে রহস্য রয়ে গেছে।  মিসরের বিমান ছিনতাইকারীর আসল নাম কী? ছিনতাইয়ের নেপথ্যে প্রেম নাকি সন্ত্রাসবাদ? ছিনতাইকারী কি সাবেক স্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন নাকি রাজনৈতিক দাবি জানিয়েছেন? এসব নিয়ে পরস্পরবিরোধী মন্তব্য এবং সংবাদমাধ্যমে আসা বিভিন্ন রকমের তথ্যের প্রেক্ষাপটে বিমান ছিনতাইয়ের কারণ নিয়ে রহস্য তৈরী হয়।

জিম্মি নাটকের অবসান, মিসরীয় বিমানের ‘ছিনতাইকারী’ আটক

শুরুতে কথিত ছিনতাইকারীর নাম ইবরাহিম সামাহা বলে জানানো হলেও পরে জানানো হয়, তার নাম সাইফ এলদিন মুস্তফা।  বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে ‘ছিনতাইকারী’ সাবেক স্ত্রীকে চিঠি পৌঁছে দেওয়ার ব্যক্তিগত দাবি পূরণের শর্ত দিয়েছেন বলে জানানো হলেও পরে জানা যায়, ওই ‘ছিনতাইকারী’ মিসরের নারী বন্দিদের মুক্তির রাজনৈতিক দাবি জানিয়েছিলেন। এদিকে মিসর কর্তৃপক্ষ শুরুতে সন্ত্রাসবাদের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে বলে গার্ডিয়ানের খবরে জানানো হলেও পরে দেশটির পররাষ্ট্র দফতরের তরফে তা অস্বীকার করা হয়েছে। সূত্র: বিবিসি 

/এফইউ/বিএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি