সংবাদমাধ্যমে নিয়ন্ত্রণ: চীনা সম্পাদকের পদত্যাগ

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০১৬, ১৯:৩৯আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৯:৩৯
image

সংবাদমাধ্যমে নিয়ন্ত্রণ: চীনা সম্পাদকের পদত্যাগ সংবাদমাধ্যমের ওপর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন এক চীনা সম্পাদক। সোমবার ইউ শাওলেই নামের ওই সাংবাদিক অনলাইনে তার পদত্যাগপত্র প্রকাশ করেন।
সাউদারন মেট্রোপলিস ডেইলির সম্পাদক ইউ শাওলেই তার পদত্যাগপত্রে জানান, তিনি আর কম্যুনিস্ট পার্টির মতামত অনুসরণ করে সাংবাদিকতা করতে পারবেন না। তিনি তার বার্তায় এ-ও জানান, তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলোর ওয়ালগুলোও নিয়ন্ত্রণ করা হচ্ছে।
পদত্যাগের কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে পিছপা হননি শাওলেই। তিনি বলেন, গত ফেব্রুয়ারি মাসে চীনের প্রেসিডেন্ট জি জিংপিং বলেছেন, সাংবাদিকদের অবশ্যই কম্যুনিস্ট পার্টির প্রতি অনুগত থাকতে হবে।
শাওলেই ‘পার্টির পদবি বহন করতে অসমর্থ হওয়া’কে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেন।
অবশ্য শাওলেইএর এই পোস্ট তৎক্ষণাৎ অপসারণ করে ফেলা হয়। তবে মনিটরিং সাইট থেকে এখনও তা দেখা যাচ্ছে। এ প্রসঙ্গে জানতে চাইলে শাওলেই বিবিসিকে বলেন, এ প্রসঙ্গে তার আর কোন মন্তব্য করার নেই। যা বলার তা অনলাইনেই বলে দিয়েছেন তিনি। সূত্র- বিবিসি
/ইউআর/বিএ/  

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি