২৪ বছর স্ত্রী-সন্তানকে দেখেননি মিসরীয় বিমানের ছিনতাইকারী!

বিদেশ ডেস্ক
৩০ মার্চ ২০১৬, ১৯:১৫আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৯:১৫
image

সাইফ এলদিন মুস্তফা স্ত্রী ও সন্তানকে ২৪ বছর ধরে দেখেননি বলে দাবি করেছেন মিসরীয় বিমানের ‘ছিনতাইকারী’ সাইফ এল-দিন মুস্তফা। পুলিশের কাছে দেওয়া এক জবানবন্দিতে তিনি এটাকেই বিমান ছিনতাইয়ের কারণ বলে উল্লেখ করেছেন।
এমএস১৮১ বিমান ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার হওয়া সাইফ এল-দিন মুস্তফা আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে পুলিশকে বলেছেন, ‘যদি কেউ তার স্ত্রী ও সন্তানকে ২৪ বছর ধরে না দেখে থাকার পর তাদের দেখতে চায় এবং মিসর সরকার তা অনুমোদন না করে তবে তার কী করা উচিত?’ তিনি দাবি করেন, সাইপ্রাসে থাকা সাবেক স্ত্রী ও সন্তানদের দেখতেই তিনি এ ধরনের কাজ করেছেন।
বুধবার মুস্তফাকে সাইপ্রাসের আদালতে হাজির করা হয়। এখনও তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা না হলেও ছিনতাই, বিস্ফোরক থাকার মিথ্যে তথ্য, অপহরণ এবং সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের হুমকি দেওয়া নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এবিসি নিউজের খবরে বলা হয়েছে, অভিযোগ গঠনের উদ্দেশ্যে বুধবার তাকে ৮ দিনের আটকাদেশ দেওয়া হয়েছে।
এদিন একটি পুলিশ জীপে করে আদালত ত্যাগ করার সময় বিজয়সূচক ‘ভি’ চিহ্ণ দেখান মুস্তফা।
উল্লেখ্য, মঙ্গলবার মিসরের স্থানীয় সময় সকাল ৮টায় ইজিপ্ট এয়ারের বিমানটি আলেকজান্দ্রিয়া থেকে ৬২ জন আরোহী নিয়ে উড্ডয়ন করে। এর কিছু সময় পরই এটি ছিনতাইয়ের শিকার হয়। পরে বিমানটি সাইপ্রাসে জরুরি অবতরণে বাধ্য করা হয়। পাইলট দাবি করেছেন, ‘ছিনতাইকারী’ তার গায়ে বিস্ফোরক বেল্ট রয়েছে বলে হুমকি দিয়ে বিমানটি সাইপ্রাসে অবতরণ করাতে বাধ্য করেন। বেশ কয়েক ঘণ্টার জিম্মি নাটকের পর মঙ্গলবার বিকেলের দিকে আত্মসমর্পণ করেন মুস্তফা। সূত্র: আল জাজিরা

/এফইউ/বিএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি