মিসরীয় বিমানের 'ছিনতাইকারী'কে নিয়ে যা বললেন তার সাবেক স্ত্রী

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০১৬, ২০:২১আপডেট : ৩১ মার্চ ২০১৬, ২২:৪৬

মিসরীয় বিমান ছিনতাইকারী সাইফ এল-দিনের সাবেক স্ত্রী জানিয়েছেন তার প্রাক্তন স্বামী ছিলেন এক ‘ভয়াবহ ব্যক্তি’ যে কিনা মাদক ব্যবহার করতেন ও পরিবারের সদস্যদের শারিরীক নির্যাতন করতেন। কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বিমান ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন সাইফ এল-দিন মুস্তাফা নামের।

সাইফের স্ত্রী মেরিনা পারাশাউ আরও জানিয়েছেন, ৭২ যাত্রীসহ মিসরীয় এয়ারবাস এ৩২০ ছিনতাইয়ের কারণ হিসেবে স্ত্রীর প্রতি ভালোবাসার কথা জানিয়ে যে প্রতিবেদন এসেছে তা সর্বাংশে ভুল। তিনি আরও জানান, সাইফ তার সঙ্গে কথা বলতে চাননি। বরং পুলিশই তাকে সাইফের কণ্ঠস্বর শনাক্ত করতে বলেছিল।

সাইফ এল-দিন ও মেরিনা পারাশাউয়ের বিয়ের ছবি

সাইফ এল-দিন মুস্তফা আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে পুলিশকে বলেছেন, ‘যদি কেউ তার স্ত্রী ও সন্তানকে ২৪ বছর ধরে না দেখে থাকার পর তাদের দেখতে চায় এবং মিসর সরকার তা অনুমোদন না করে তবে তার কী করা উচিত?’ তিনি দাবি করেন, সাইপ্রাসে থাকা সাবেক স্ত্রী ও সন্তানদের দেখতেই তিনি এ ধরনের কাজ করেছেন।

বুধবার মুস্তফাকে সাইপ্রাসের আদালতে হাজির করা হয়। এখনও তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা না হলেও ছিনতাই, বিস্ফোরক থাকার মিথ্যে তথ্য, অপহরণ এবং সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের হুমকি দেওয়া নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এবিসি নিউজের খবরে বলা হয়েছে, অভিযোগ গঠনের উদ্দেশ্যে বুধবার তাকে ৮ দিনের আটকাদেশ দেওয়া হয়েছে।

এদিন একটি পুলিশ জীপে করে আদালত ত্যাগ করার সময় বিজয়সূচক ‘ভি’ চিহ্ণ দেখান মুস্তফা।

উল্লেখ্য, মঙ্গলবার মিসরের স্থানীয় সময় সকাল ৮টায় ইজিপ্ট এয়ারের বিমানটি আলেকজান্দ্রিয়া থেকে ৬২ জন আরোহী নিয়ে উড্ডয়ন করে। এর কিছু সময় পরই এটি ছিনতাইয়ের শিকার হয়। পরে বিমানটি সাইপ্রাসে জরুরি অবতরণে বাধ্য করা হয়। পাইলট দাবি করেছেন, ‘ছিনতাইকারী’ তার গায়ে বিস্ফোরক বেল্ট রয়েছে বলে হুমকি দিয়ে বিমানটি সাইপ্রাসে অবতরণ করাতে বাধ্য করেন। বেশ কয়েক ঘণ্টার জিম্মি নাটকের পর মঙ্গলবার বিকেলের দিকে আত্মসমর্পণ করেন মুস্তফা।

সূত্র: দ্য গার্ডিয়ান, আল জাজিরা।

/ইউআর/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি