'উত্তর কোরিয়াকে ঠেকাতে একযোগে কাজ করবে যুক্তরাষ্ট্র ও চীন'

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০১৬, ১৪:০১আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১৪:০১
image

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা উত্তর কোরিয়া যেন আর কোনও ক্ষেপণাস্ত্র পরীক্ষা না চালাতে পারে তার জন্য যুক্তরাষ্ট্র ও চীন একযোগে কাজ করবে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে তার ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় উত্তর কোরিয়া আরও একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়নহাপে দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার ওয়াশিংটনে পারমাণবিক শীর্ষ সম্মেলনের এক ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে ওবামার বৈঠক হয়। এর পর ওবামা জানান, কিভাবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মতো কর্মকাণ্ডকে নিরুৎসাহিত করা যায় এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার লঙ্ঘন ঠেকানো যায় তা নিয়ে ওবামা ও শি জিনপিং সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছি। তিনি আরও বলেন, ‘নতুন করে আরোপ করা নিষেধাজ্ঞা পুরোপুরি বাস্তবায়ন করা সব পক্ষের জন্য সম্ভব নাও হতে পারে। চীন উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ দেশ এবং বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।
চীনের সহকারি পররাষ্ট্রমন্ত্রী ঝেং জেগুয়াং বলেন, ‘দুই প্রেসিডেন্টই বৈঠকে অকপট ছিলেন এবং বেশ কিছু ইস্যু নিয়ে তারা গভীরভাবে আলোচনা করেছেন এবং সম্মতিতে পৌঁছেছেন।’
বৈঠকটিকে ইতিবাচক, গঠনমূলক ও ফলপ্রসূ বলে উল্লেখ করেন তিনি।
গত ৬ জানুয়ারি উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালায়। আর ৭ ফেব্রুয়ারি স্যাটেলাইট পরীক্ষা চালায় দেশটি। আর এ দুটি ঘটনাকেই জাতিসংঘের নিষেধাজ্ঞার লঙ্ঘন বলে মনে করা হয়। এরপর পিয়ংইয়ং-এর উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ ও ওয়াশিংটন। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি