ভুলক্রমে স্কুলবাসে সিআইএর বিস্ফোরক

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০১৬, ২০:৪০আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ২০:৪৪

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর এক প্রশিক্ষণ শেষে তাদের বিস্ফোরক পাওয়া গিয়েছে শিশুদের একটি স্কুলবাসে।ভুলক্রমে ওই সব বিস্ফোরক পদার্থ স্কুলবাসে রয়ে গিয়েছিল বলে জানায় কর্তৃপক্ষ।

ভার্জিনিয়ার অ্যাশবার্নে ব্রায়ার উডস হাই স্কুলে এই ঘটনা ঘটে।বিস্ফোরকের পাত্রটি বাসের ইঞ্জিন কমপার্টমেন্টে লুকানো অবস্থায় পাওয়া যায়।   

ভুলক্রমে স্কুলবাসে সিআইএর বিস্ফোরক

সিআইএ কর্তৃপক্ষ জানায়, বাসের স্বাভাবিক চলাচলে ওই বিস্ফোরক পদার্থগুলো থেকে কোন দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল না। তবে তাদের এই কৈফিয়তে সন্তুষ্ট হয়নি নগরবাসীদের অনেকেই।

এই বিস্ফোরকসহই প্রাথমিক শ্রেণির ২৬ শিক্ষার্থী ও মাধ্যমিক শ্রেণির এক শিক্ষার্থীকে দুই দিন স্কুলে আনা নেওয়া করেছে বাসটি।ওই কয়দিনে বাসটি মোট আটবার যাওয়া আসা করতে ১৪৫ মাইল পথ পাড়ি দেয়।     

লন্ডন কাউন্টি শেরিফ কার্যালয় থেকে জানানো হয়, বুধবার প্রাত্যহিক দেখাশোনার সময় কিছু বিস্ফোরক পদার্থ পাত্র থেকে পড়ে গেলে সে সম্পর্কে শেরিফ কার্যালয় ও সিআইএকে অবগত করে স্কুল কর্তৃপক্ষ।

বিস্ফোরক উদ্ধারের পর থেকে সিআইএর ওই প্রশিক্ষণ স্থগিত রাখা হয়েছে।

সূত্র- সিএনএন

/ইউআর/  

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি