ব্রাসেলস হামলার ১২ দিন পর খুলছে বিমানবন্দর

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০১৬, ১১:০৫আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১২:৫২
image

বেলজিয়ামের ব্রাসেলসে আত্মঘাতী বোমা হামলার ১২ দিন পর জাভেনতেম বিমানবন্দর আংশিকভাবে কাজ শুরু করতে যাচ্ছে। রবিবার থেকে যাত্রীবাহী বিমান ওঠা-নামা শুরু হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আরনাউদ ফিস্ট

শনিবার এক সংবাদ সম্মেলনে বিমানবন্দরের প্রধান নির্বাহী আরনাউদ ফিস্ট বলেন, ‘আগামীকাল রবিবার থেকে ব্রাসেলস বিমানবন্দরে আংশিকভাবে বিমান ওঠা-নামার কাজ শুরু হবে।’ দিন শেষে বিমানবন্দর পুনরায় চালু করার আনুষ্ঠানিক অনুমতিপত্র হাতে পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। ওইদিন ব্রাসেলস এয়ারলাইন্সের তিনটি ফ্লাইট ইউরোপে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

বিমানবন্দর এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে

উল্লেখ্য, চলতি মাসের ২২ মার্চ ব্রাসেলসের ব্যস্ততম জাভেনতেম বিমানবন্দর ও একটি মেট্রো স্টেশনে (পাতালরেল) এক ঘণ্টার ব্যবধানে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। ভয়াবহ ওই সন্ত্রাসী হামলায় অন্তত ৩৪ জন নিহত হন। আহত হন দুই শতাধিক। হামলার দায় স্বীকার করে অনলাইনে দেওয়া বিবৃতিতে ইসলামিক স্টেট (আইএস) আরও ভয়াবহ হামলা আসছে বলে হুমকি দিয়েছে।

ওই সন্ত্রাসী হামলার পর থেকে বেলজিয়াম সহ ইউরোপজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। এর পর থেকেই বেলজিয়ামের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরটিতে বিমান ওঠা-নাম বন্ধ রয়েছে। সূত্র: বিবিসি।

/এসএ/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম