বাংলাদেশ ব্যাংকে সাইবার ডাকাতি

আরও আট লাখ ডলার ফেরত দিলেন সেই চীনা ব্যবসায়ী

বিদেশ ডেস্ক
০৪ এপ্রিল ২০১৬, ২০:০২আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ২০:০৪
image

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮১ মিলিয়ন ডলার চুরির ঘটনায় ইতিমধ্যে ওই অর্থের একাংশ ফেরত দিয়েছিলেন চীনা বংশোদ্ভূত ব্যবসায়ী কিম অং। সোমবার তিনি ফিলিপাইনের অ্যান্টি-মানি লন্ডারিং কাউন্সিলের (এএমএলসি) কাছে আরও ৮ লাখ ২৮ হাজার ৩৯২ ডলার ফেরত দেন।

অর্থ হস্তান্তরের সময় এএমএলসি-র নির্বাহী পরিচালক জুলিয়া বাকে-আবাদ, ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ ও এএমএলসি-র সদস্য ইমানুয়েল এফ দুক উপস্থিত ছিলেন।

কিম অং

জুলিয়া বাকে-আবাদ জানান, ৫০০ এবং ১০০০ পেসোর (ফিলিপাইনের মুদ্রা) নোটে ওই অর্থ ফেরত দেওয়া হয়। অং-এর আইনজীবী ভিক্টর ফার্নান্দেজ বলেন, ‘ওই অর্থ গাও শুহুয়া ইস্টার্ন হাওয়াই এবং মাইডাস ক্যাসিনোতে সরিয়েছিল।’ তিনি আরও জানান, গাও যে অর্থ নিয়েছিলেন, আগামী ১৫ থেকে ৩০ দিনের মধ্যে অং সেখান থেকে আরও ৪৫০ মিলিয়ন পেসো জমা দেবেন।

এর আগে বৃহস্পতিবার ৪৬ লাখ ৩০ হাজার ডলার ফেরত দেন ব্যবসায়ী কিম অং। বৃহস্পতিবার তার আইনজীবী ইনোসেনসো ফেরারের মাধ্যমে তিনি নগদে এই অর্থ এএমএলসি-র কাছে হস্তান্তর করেন।

উল্লেখ্য, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সিস্টেম হ্যাকড করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা ৮১ মিলিয়ন মার্কিন ডলার অর্থ চুরি করে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) চারটি অ্যাকাউন্টে স্থানান্তর করে। সেখান থেকে ওই অর্থ ফিলিপিনো পেসোতে রূপান্তরের পর দুটি ক্যাসিনোতে পাঠানো হয়। সূত্র: ইনকোয়ারার।

/এসএ/

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি