আইএসের হাত থেকে সিরীয় শহর পুনরুদ্ধার

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০১৬, ২৩:২৭আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ২৩:৩০

সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর আল-রাই ছিনিয়ে নিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী। শুক্রবার আল জাজিরা এ খবর জানিয়েছে। এ জয় আলেপ্পো পুনরুদ্ধারে জ্বালানি যোগাবে বলে মনে করা হচ্ছে।

টানা কয়েকদিন ব্যাপক লড়াইয়ের পর আল-রাই ছিনিয়ে নেয় বিদ্রোহীরা। আর এতে করে এই পথে তুরস্ক থেকে বিদ্রোহীদের জন্য সহায়তার রুটটি নিরাপদ হলো।

এদিকে, রাজধানী দামেস্কের পূর্বে দুমেইর শহরের পাশে অবস্থিত সিমেন্ট কারখানা থেকে অপহৃত কর্মীদের এখনো কোনো সন্ধান মেলেনি। গত সোমবার (০৪ এপ্রিল) কারখানাটিতে হামলা চালায় আইএস। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন সেখানকার ২৫০ কর্মী।

সম্প্রতি সিরিয়ায় একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে আইএস।

সম্প্রতি সিরিয়ায় একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে আইএস। গত কয়েক দিনের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একাধিক শহর তাদের হাতছাড়া হয়েছে।

প্রাচীন শহর পালমিরার একদিন পরই আল কারাতিয়ান শহরটিও সিরীয় বাহিনী উদ্ধার করতে সক্ষম হয়েছে। একে আইএসের গালে চপেটাঘাত হিসেবে দেখা হচ্ছে। গত আগস্টে আল কারাতিয়ান শহর দখল করে নিয়েছিল আইএস। শহরটি দখল করেই শত শত মানুষকে অপহরণ করে তারা। এদের অনেককেই পরে ছেড়ে দিয়েছিল তারা। অপহৃতদের মধ্যে অনেক খ্রিস্টান ছিল।

/এমপি/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের