যুক্তরাষ্ট্রে আঘাতের উপযোগী ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি উ. কোরিয়ার

বিদেশ ডেস্ক
০৯ এপ্রিল ২০১৬, ০৯:৪৭আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ০৯:৫০
image

যুক্তরাষ্ট্রে আঘাতের উপযোগী ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি উ. কোরিয়ার উত্তর কোরিয়া আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি করা এক ইঞ্জিনের সফল পরীক্ষা সম্পন্ন করার দাবি করেছে। জানুয়ারিতে পারমাণবিক আর ফেব্রুয়ারিতে স্যাটেলাইট পরীক্ষার পর এই ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন পরীক্ষা করলো তারা।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনএ-এর বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খবরটি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র বলছে, এর মধ্য দিয়ে ওই অঞ্চলকে ক্রমাগত অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে উ. কোরিয়া।
কেসিএনএ জানিয়েছে, উ. কোরিয়ার পশ্চিম উপকূলের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার সাইটে ওই ক্ষেপনাস্ত্রের জন্য তৈরি করা ইঞ্জিনের সফল পরীক্ষা সম্পন্ন হয়।
উ. কোরিয়ার নেতা কিম জং এই সফল পরীক্ষা নিয়ে নিজের বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, ‘এখন থেকে আমাদের দেশ যুক্তরাষ্ট্রসহ যেকোনও শয়তানের বিষ্ঠাকে আমাদের আঘাত হানতে পারার সীমার আওতায় নিতে সক্ষম হলাম’।
তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র মার্ক টেনার মন্তব্য করেন, যে প্রক্রিয়া ওই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করে, পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলে, তা থেকে উত্তর কোরিয়ার বিরত হওয়া উচিত।  
গত ৬ জানুয়ারি উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালায়। ৭ ফেব্রুয়ারি স্যাটেলাইট পরীক্ষা চালায় দেশটি। আর এ দুটি ঘটনাকেই জাতিসংঘের নিষেধাজ্ঞার লঙ্ঘন বলে মনে করা হয়। এরপর মার্চের শুরুর দিকে পিয়ংইয়ং-এর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ ও ওয়াশিংটন। তবে চীনের সঙ্গে উত্তর কোরিয়ার বন্ধুত্ব ও বাণিজ্যিক সম্পর্কের কারণে নিষেধাজ্ঞা দেওয়ার পরও দেশটিকে আদতে চাপে ফেরা যাবে কিনা তা নিয়ে তৈরি হয় শঙ্কা। এমন অবস্থায় চীনকে জাতিসংঘের নিষেধাজ্ঞা মোতাবেক কাজ করার জন্য রাজি করানোর চেষ্টা করে যুক্তরাষ্ট্র। এক পর্যায়ে কদিন আগে উ. কোরিয়ার ওপর অবরোধ আরোপ করে চীন। সূত্র: বিবিসি

/বিএ/

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের