হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে লাইসেন্স লাগবে!

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০১৬, ২০:৪৯আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ২০:৪৯

হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে লাইসেন্স লাগবে! কোনও রকম সরকারি লাইসেন্স ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। তবে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে হলে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে।  সরকারের কাছ থেকে লাইসেন্স নেওয়ার জন্য ইতোমধ্যে নির্দেশও জারি করা হয়েছে। মঙ্গলবার হাফিংটন পোস্টের এক খবরে বিষয়টি জানা গেছে।

আরও পড়ুন: হায়দ্রাবাদে ব্যস্ত সড়কে নারী পুলিশের সহযোগিতায় শিশুর জন্ম

জম্মু-কাশ্মিরে সম্প্রতি এক সরকারি নোটিস জারি করা হয়েছে। এতে বলা হয়, জম্মু-কাশ্মিরে যদি কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে চায়, তাহলে তা কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন করিয়ে নিতে হবে।

প্রশাসনের জারি করা নোটিস

জম্মু-কাশ্মির রাজ্যের কুপওয়ারা জেলার ম্যাজিস্ট্রেট কার্যালয় জানায়, বর্তমানে ওই জেলায় যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেগুলোর গ্রুপ অ্যাডমিনকে আগামী ১০ দিনের মধ্যে ম্যাজিস্ট্রেট কার্যালয়ে হাজির হয়ে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। নোটিসে বলা হয়, এই উদ্যোগ ওই এলাকায় ‘উড়ো কথা’ ছড়িয়ে পড়া রোধে কার্যকর হবে।

আরও পড়ুন: ‘লুট নয়, কোহিনূর ব্রিটিশদের উপহার দেওয়া হয়েছিল’

শুধু তা-ই নয়, প্রশাসন জানিয়েছে, তারা সবসময় হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোকে নজরদারিতে রাখছে। যে কোনও ‘অনৈতিক’ কাজের জন্য গ্রুপ অ্যাডমিন দায়ী থাকবেন। সরকারি কর্মকর্তাদেরও একাজে নিয়োগ করা হয়েছে বলেও জানা গেছে। 

আরও খবর: বিয়ের পাত্রী হিসেবে চীনে পাচার হচ্ছেন ভিয়েতনামের নারী

উল্লেখ্য, কয়েকদিন আগে এক ভারতীয় সেনা কর্তৃক এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠার পর কাশ্মিরজুড়ে এ ঘটনার বিচারের দাবিতে আন্দোলন শুরু হয়। পুলিশের গুলিতে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রশাসনের দাবি, ওই সময় হোয়াটসঅ্যাপ ব্যবহারের মাধ্যমেই আন্দোলনের সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে। তখন জম্মু-কাশ্মিরের কয়েকটি জেলায় মোবাইল ইন্টারনেট সেবাও বন্ধ রাখা হয়েছিল। সূত্র: হাফিংটনপোস্ট।

/এসএ/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম