মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের বিস্তৃত গোপন সুড়ঙ্গের সন্ধান

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০১৬, ২০:১৫আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ২০:২৪

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে মেক্সিকো পর্যন্ত বিস্তৃত একটি গোপন সুরঙ্গের সন্ধান পেয়েছেন গোয়েন্দারা। বুধবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ময়লা আবর্জনা দিয়ে ঢেকে রাখা ওই সুরঙ্গটি খুঁজে পায়। এই সুরঙ্গপথে মাদক পাচারের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

mexico-drug-tunnels

ওই সুড়ঙ্গ দিয়ে মেক্সিকো থেকে বিপুল পরিমাণ কোকেন ও মারিজুয়ানা পাচার করা হতো। কর্তৃপক্ষ জানায়, সুরঙ্গটি ২০০৬ সালের পর থেকে এখন পর্যন্ত খোঁজ পাওয়া ১৩তম গোপন পথ, যা ব্যবহার করে মাদক পাচার করা হতো।

মেক্সিকোর সান দিয়াগো থেকে আসা এই সুরঙ্গটি একটি রেলওয়ে ব্যবস্থার সঙ্গে যুক্ত। এতে আলো ও বায়ু চলাচলের ব্যবস্থাও রয়েছে। প্রায় ৮০০ মিটার দীর্ঘ ও এক মিটার (৩ ফিট) প্রস্থের এই সুরঙ্গ থেকে এক টন কোকেন ও সাত টন মারিজুয়ানা উদ্ধার করা হয়েছে।

মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের বিস্তৃত গোপন সুড়ঙ্গের সন্ধান

মেক্সিকোর সীমান্ত বরাবর একটি জনবহুল এলাকায় সুরঙ্গমুখটি ঢাকা ছিল সাধারণ একটি ময়লা আবর্জনা ফেলার পাত্র দিয়ে। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি লরা ডাফি বলেন, ‘এই পথটি আগেরগুলোর চেয়ে অনেক আলাদা। এ যেন একটা খরগোশের গর্ত! এমনটা আমরা এর আগে দেখিনি।’

লরা ডাফি বলেন, ‘এই সুরঙ্গটির বিশেষত্ব হচ্ছে এতে শুধু মারিজুয়ানা নয়, কোকেনও পাচার হতো। সুরঙ্গপথে সাধারণত মারিজুয়ানাই পাচার হয়। কেননা, মারিজুয়ানার বস্তার আকার এবং এর বিশেষ গন্ধের কারণে অন্য পথে মারিজুয়ানা পাচার করা কঠিন।’

মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের বিস্তৃত গোপন সুড়ঙ্গের সন্ধান

প্রসঙ্গত, মেক্সিকো থেকে ক্যালিফোর্নিয়ায় এমন আরও অনেক সুরঙ্গপথ রয়েছে। সানদিয়াগো থেকে তিজুয়ানা এত বেশি সুরঙ্গপথ থাকার কারণ ওই অঞ্চলের মাটি নরম যা সহজেই খুঁড়ে ফেলা যায়। এর আগে অর্ধনির্মিত কিছু সুরঙ্গেরও খোঁজ পায় পুলিশ। সূত্র: দ্য গার্ডিয়ান

/ইউআর/বিএ/   

সম্পর্কিত
মার্কিন অভিযান ঠেকাতে পারমাণবিক স্থাপনায় মাইন পুঁতেছে ইরান
ভেলেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিনো গুয়েরো নিহত, ট্রাম্পের দাবি
স্ক্রুওয়ার্ম হুমকিতে পরীক্ষার মুখে যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য
সর্বশেষ খবর
কক্সবাজারে শুদ্ধ ভাষায় কথা বললে নিজেকে পর মনে হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজারে শুদ্ধ ভাষায় কথা বললে নিজেকে পর মনে হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
লাইসেন্স বাতিলের পর আদ-দ্বীনে রোগী ভর্তি বন্ধ, কমেছে ভিড়
লাইসেন্স বাতিলের পর আদ-দ্বীনে রোগী ভর্তি বন্ধ, কমেছে ভিড়
উদ্ধারের পর শিবিরের সেই কেন্দ্রীয় নেতাকে সংগঠন থেকে বহিষ্কার
উদ্ধারের পর শিবিরের সেই কেন্দ্রীয় নেতাকে সংগঠন থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প