কক্সবাজারে শুদ্ধ ভাষায় কথা বললে নিজেকে পর মনে হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৬, ১৫:৩৯ আপডেট : ১৩ জুন ২০২৬, ১৫:৩৯

কক্সবাজারের পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জনসমাবেশে প্রধানমন্ত্রীর সামনে আঞ্চলিক ভাষায় ভাষণ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আঞ্চলিক ভাষায় নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার পর তিনি বলেন, আমি একটু আঞ্চলিক ভাষা কথা বললাম মাননীয় প্রধানমন্ত্রী। এই এলাকার মানুষের সঙ্গে শুদ্ধ ভাষায় কথা বললে নিজেকে একটু পর পর মনে হয়, দূরের মনে হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এখানে বক্তৃতা দিতে আসি নাই বক্তৃতা দেবেন আমাদের নেতা। আমি শুধু আসলাম মাইকের সামনে না দাঁড়ালে তো বেমানান লাগে। সে জন্য দাঁড়ালাম, আপনারা সবাই দোয়া করবেন। আমরা কক্সবাজারের জন্য সারা বাংলাদেশের জন্য বৃহত্তর মাস্টারপ্লান হাতে নিয়েছি, আমাদের নেতা বলেছেন ‘আই হ্যাভ এ প্ল্যান’। উনার একটা প্ল্যান আছে, বাস্তবায়ন শুরু হয়েছে। দেশের মানুষ দেখতে শুরু করেছে। একে একে এই ভোটের কালি মুছে যাওয়ার আগেই বাস্তবায়ন করা শুরু হয়েছে।

/এসও/আরকে/
সম্পর্কিত
গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে বহিষ্কার সেই যুবদল নেতা
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের ‘তিক্ত অভিজ্ঞতা’, এবার কোন পথে বিএনপি?
সর্বশেষ খবর
জাহাঙ্গীরনগরে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি, হচ্ছে না বিভাগীয় পর্যায়ে
জাহাঙ্গীরনগরে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি, হচ্ছে না বিভাগীয় পর্যায়ে
সাজেকে সপ্তম দিনে অবরোধ, খাদ্য ও ওষুধের সংকটে স্থানীয়রা
সাজেকে সপ্তম দিনে অবরোধ, খাদ্য ও ওষুধের সংকটে স্থানীয়রা
জামায়াত আমিরের প্রশ্ন, দেশ কোন পথে?
জামায়াত আমিরের প্রশ্ন, দেশ কোন পথে?
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির কাতারি প্রস্তাব প্রত্যাখ্যান করলো ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির কাতারি প্রস্তাব প্রত্যাখ্যান করলো ইরান
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল