বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যেই অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে চতুর্থ দফার ভোট

বিদেশ ডেস্ক
২৫ এপ্রিল ২০১৬, ১৬:১৭আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৬:২৪
image

আজ (২৫ এপ্রিল) ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ দফায় রাজ্যের ৪৯টি আসনে ভোটগ্রহণ করা হয়। যার মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনার ৩৩টি ও হাওড়ার ১৬টি আসন। হুমকি, ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়া এবং বিক্ষিপ্ত হামলা চালানো হয়েছে বলে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়। অভিযোগের তীর এবারও ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের দিকেই।

ভোটারদের লাইন

বিরোধী শিবিরের কর্মী-সমর্থক, সাধারণ ভোটার, এমনকি কয়েক জন প্রার্থীকেও মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম-কংগ্রেসের একাধিক কার্যালয়ে হামলার খবরও জানা গেছে। তবে সকাল থেকেই সাধারণ মানুষ হাজির হয়েছেন ভোটের লাইনে। ভোট দিয়ে ফেরার পথেও আক্রান্ত হয়েছেন কেউ কেউ।

আরও পড়ুন: ইয়েমেন শান্তি আলোচনা স্থগিত

দুপুর ১ টা পর্যন্ত ভোটদানের হার ছিল উত্তর ২৪ পরগনায় ৫২.১২ শতাংশ এবং হাওড়ায় ৫২.৪৩ শতাংশ। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২ হাজার ৫০০। এসব কেন্দ্রে ভোটারের সংখ্যা ১ কোটি ৮ লাখ।

তন্ময় ভট্টাচার্য সংঘর্ষের আশঙ্কা রয়েছে, এমন কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিধাননগরের তিনটি আসন। পৌর নির্বাচনে সল্টলেক-বিধাননগরে সহিংসতার স্মৃতি এখনও টাটকাই রয়েছে। শনিবার রাত থেকেই বিধাননগর এবং সল্টলেকে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়। ওই দুই জেলায় মোট স্পর্শকাতর ভোটকেন্দ্রের সংখ্যা ২৮০৬টি।
আরও পড়ুন: ট্রাম্পকে আটকাতে জোটবদ্ধ ক্রুজ-কাসিচ
দমদম উত্তর কেন্দ্রের সুকান্ত নগরে বিরোধী দলের সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট দিতে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হয় বলেও জানা গেছে। ভোট দিয়ে ফেরার পথে কয়েক জনকে মারধর করা হয়। অভিযোগের তীর ক্ষমতাসীন দলের দিকে। সুকান্ত নগরে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের ওপর তৃণমূলের সমর্থকরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: বিমানে কানহাইয়ার গলা চেপে ধরলেন ‘মোদির সমর্থক’
হাওড়া ও উত্তর ২৪ পরগনার মোট ৪৯টি বিধানসভা আসনের প্রায় প্রতিটি জায়গা থেকেই শাসকদলের বিরুদ্ধে এমন বেশকিছু অভিযোগ উঠেছে। এসব হামলা যেমন বিরোধী দলের নেতা-কর্মী-সমর্থকদের ওপর চালানো হয়, তেমনি সাধারণ ভোটারদের ওপর চড়াও হওয়ার খবরও পাওয়া গেছে।
স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, পুরোপুরি শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।
/এসএ/

সম্পর্কিত
সিনিয়র পুলিশ কর্মকর্তার নির্দেশেই দিল্লিতে আন্দোলনকারীদের ওপর পেলেট নিক্ষেপ, নথি ফাঁস
প্রেম করার সন্দেহে স্ত্রীকে হত্যা, বাবা-মাকে ভিডিও কলে দেখালো শেষ মুহূর্ত
আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের
সর্বশেষ খবর
নৌকায় ভাসতে ভাসতে পেয়ারার দেশে
নৌকায় ভাসতে ভাসতে পেয়ারার দেশে
নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিস আলমের গাড়িবহরে হামলা
নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিস আলমের গাড়িবহরে হামলা
টনপ্রতি ১০ ডলার কমে বাংলাদেশকে ইউরিয়া দিতে চায় রাশিয়া
টনপ্রতি ১০ ডলার কমে বাংলাদেশকে ইউরিয়া দিতে চায় রাশিয়া
গুমে মৃত্যু হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার বিশেষ আদালতে
গুমে মৃত্যু হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার বিশেষ আদালতে
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?