তাপমাত্রার সব রেকর্ড ভেঙে গেছে এপ্রিলে

বিদেশ ডেস্ক
১৬ মে ২০১৬, ২১:২৬আপডেট : ১৬ মে ২০১৬, ২১:২৬

চলতি বছরের এপ্রিল মাসে বৈশ্বিক তাপমাত্রা ছিল সর্বোচ্চ। এতে করে সর্বোচ্চ তাপমাত্রার আগের সব রেকর্ড ভেঙে গেছে। শুধু তাই নয়, টানা সাত মাস চরম তাপমাত্রা থাকতে পারে বলেও আশঙ্কার কথা জানিয়েছেন নাসার আবহাওয়াবিদরা। 

নাসা কর্তৃক প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের এপ্রিলে স্থল ও সমুদ্রপৃষ্ঠে তাপমাত্রা ১ দশমিক ১১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। যা ১৯৫১ থেকে ১৯৮০ সময়কালের মধ্যে কখনও হয়নি।  

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়ালসের এআরসি সেন্টার অব এক্সেলেন্স ফর ক্লাইমেট সিস্টেম সায়েন্সের পরিচালক অ্যানডি পিটম্যান বলেন, ‘আবহাওয়াবিদরা ৮০’র দশক থেকে এই বিষয়ে সাবধান করে আসছেন। অন্তত ২০০০ সাল থেকে তো এটি নিতান্তই অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। ’

এ ছাড়া এপ্রিলের এই পরিসংখ্যান থেকে আবহাওয়াবিদরা জানান, এই প্রক্রিয়া মূলত শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসেই। পিটম্যান আরও জানান, প্যারিসের জলবায়ু সম্মেলনে যে অঙ্গীকার করা হয়েছে তা নিতান্তই ‘অতি আশাবাদী কল্পনা’ মাত্র। কেননা, এই মুহূর্তে কার্বন নির্গমন বন্ধ করে দেওয়া হলেও তা ওই লক্ষ্য পূরণ করতে পারবে কিনা সন্দেহ।

আবহাওয়াবিদরা আরও জানান, এল নিনোর প্রভাবেই এমনটা হচ্ছে।

এল নিনো হচ্ছে সমুদ্রের উপরিভাগের জলের তাপমাত্রার একটি নিরবচ্ছিন্ন পরিবর্তন। পূর্ব-কেন্দ্রীয় গ্রীষ্মমণ্ডলীয় শান্ত সমুদ্রের জলের গড়পড়তা তাপমাত্রায় যখন কমপক্ষে ০.৫° সেলসিয়াস হ্রাস-বৃদ্ধি হয় তখনকার পরিস্থিতিকে এল নিনো বলে বিবেচনা করা হয়। ২ থেকে ৭ বছর পরপর এমন অবস্থার সৃষ্টি হয়।

২০১৫ সালকে সবচেয়ে উষ্ণতম বছরে পরিণত করতে ভূমিকা রেখেছে এল নিনো। এ বছর প্যারাগুয়ে, আর্জেন্টিনা আর ব্রাজিলের ভয়াবহ বন্যা এবং উত্তর গোলার্ধের ভয়াবহ উষ্ণতাও এল নিনোরই ফলাফল।  সূত্র:  গার্ডিয়ান

আরও খবর পড়ুন:

/ইউআর/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম