লাইফ জ্যাকেট না পরে জরিমানা গুনলেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৯আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ১৪:৫১

লাইফ জ্যাকেট না পরে ডিঙ্গি চালানোর কারণে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলকে ২৫০ ডলার জরিমানা করা হয়েছে। সিডনি হারবারে পয়েন্ট পাইপার ম্যানশনের কাছে তিনি এই ডিঙ্গি চালিয়েছিলেন। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

লাইফ জ্যাকেট না পরে জরিমানা গুনলেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী

বুধবার অস্ট্রেলিয়ার দৈনিক পত্রিকাগুলোতে প্রধানমন্ত্রী মোটরচালিত ডিঙ্গি চালানোর ছবি প্রকাশিত হয়। ছবিতে দেখা যায় তিনি কোনও লাইফ জ্যাকেট পরেননি। যা নিউ সাউথ ওয়েলসের সমুদ্র নীতিমালার লঙ্ঘন।

শুক্রবার দেশটির ম্যারিটাইম সার্ভিস ঘটনাটি তদন্তের পর প্রধানমন্ত্রীকে ২৫০ ডলার জরিমানা করে। প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন, জরিমানার অংক পরিশোধ করা হবে।

টার্নবুল জানিয়েছেন, তিনি জেটি থেকে মাত্র ২০ মিটার ডিঙ্গিটি সরিয়েছেন। সেখানে তিনি বড়দিনে স্ত্রী লুসির সঙ্গে অবস্থান করছিলেন।

পত্রিকায় আইন লঙ্ঘনের খবর প্রকাশিত হওয়ার পর ফেসবুকে এক পোস্টে প্রধানমন্ত্রী জানান, নৌবাহিনী যখন যোগ দিয়েছিলেন তখন তিনি এই নিয়ম সম্পর্কে জেনেছিলেন। অনেক সময় নিয়ম টেকনিক্যাল হলেও তা আমাদের নিরাপদ রাখার জন্য করা হয়েছে। আমাদের সবার তা মেনে চলা উচিত।

টার্নবুল লিখেছেন, আমার শিক্ষা হয়েছে। আমি নিশ্চিত করব ডিঙ্গি চালানোর সময় লাইফ জ্যাকেট পরতে, দূরত্ব যাই হোক না কেন।

/এএ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম