মেধা প্রতিযোগিতা সূচকে বাংলাদেশের অবস্থান ১১৮তম

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৯, ১৭:৫৪আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১৭:৫৬

বৈশ্বিক মেধা প্রতিযোগিতা সূচকে বাংলাদেশের অবস্থান আবারও তলানীতে। ২০১৯ সালের গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভনেস ইনডেক্স (জিটিসিআই)-এ ১২৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৮তম। গত বছর ১১৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১১৪তম।

মেধা প্রতিযোগিতা সূচকে বাংলাদেশের অবস্থান ১১৮তম

২০১৩ সাল থেকে এই সূচক প্রতিবছর প্রকাশ করে আসছে আন্তর্জাতিক বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান আইএনএসইএডি।  এ বছরের প্রতিবেদনটি গত সপ্তাহে প্রকাশ করা হয়েছে ৬৮টি চলকের (ভ্যারিয়েবল) উপর ভিত্তি করে। এতে গুরুত্ব দেওয়া হয়েছে উদ্যোক্তা প্রতিভাকে। বিশ্বজুড়ে কিভাবে এই প্রতিভাকে উৎসাহ, পরিচর্যা ও উন্নয়ন করা হচ্ছে এবং তা বিভিন্ন অর্থনীতিতে তা কেমন প্রভাব ফেলছে।

২০১৯ সালে জিটিসিআই-তে শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। তাদের পরে অবস্থান করছে সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্র। গত বছরও দেশগুলো একই অবস্থানে ছিল। তালিকায় সবার নিচে রয়েছে ইয়েমেন। দেশটির অবস্থান ১২৫ তম। তাদের আগে রয়েছে কঙ্গো ও বুরুন্ডি। বাংলাদেশের অবস্থান ১১৮। দক্ষিণ এশিয়ার দেশ নেপাল রয়েছে ১১৯ তম স্থানে। তালিকায় ১১৭-তে অব্স্থান করে বাংলাদেশের চেয়ে এগিয়ে আসে ইথিওপিয়া।

দক্ষিণ এশিয়ার ভারত ৮০, শ্রীলঙ্কা ৮২, পাকিস্তান ১০৮ ও ভুটান রয়েছে ৮৩ তম অবস্থানে।

/এএ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের