দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে ‘ঘুষের হুমকি’র ঝুঁকি বেশি: প্রতিবেদন

বিদেশ ডেস্ক
১৪ নভেম্বর ২০১৯, ১৫:১০আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৫:২৮

দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে ‘ঘুষের হুমকি’র ঝুঁকি বেশি। সম্প্রতি প্রকাশিত এক আন্তর্জাতিক প্রতিবেদনে এমনটিই দাবি করা হয়েছে। ট্রেস ব্রাইবারি রিস্ক ম্যাট্রিক্স শিরোনামের প্রতিবেদন অনুসারে, গত বছরের তুলনায় বাংলাদেশের স্কোর দুই পয়েন্ট বেশি পেয়ে বাংলাদেশের অবস্থান ১৭৮তম। ফলে বাংলাদেশে এই ঝুঁকি বেড়েছে।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে ‘ঘুষের হুমকি’র ঝুঁকি বেশি: প্রতিবেদন

কানাডায় নিবন্ধিত ও যুক্তরাষ্ট্রে সদর দফতর অবস্থিত এই গবেষণাকারী প্রতিষ্ঠানের। এটি বিশ্বজুড়ে ঘুষবিরোধী বাণিজ্যিক সংস্থা বলে পরিচিত। তাদের প্রতিবেদন অনুসারে, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে বাংলাদেশ। বাংলাদেশের প্রতিবেশী ভারত তালিকায় ৭৮তম স্থানে রয়েছে। এছাড়া পাকিস্তানের অবস্থান ১৫৩তম।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের এই প্রতিবেদেন প্রতিটি দেশকে ১ থেকে ১০০ এর মধ্যে স্কোর দেওয়া হয় ঘুষ ঝুঁকির ক্ষেত্রে। সবচেয়ে বেশি স্কোর ইঙ্গিত দেয় বাণিজ্যিক ঘুষের ঝুঁকির মাত্রা বেশি।

প্রতিবেদন অনুসারে, ঘুষের হুমকির কম ঝুঁকিপূর্ণ পাঁচটি দেশ হলো, নিউ জিল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন ও ফিনল্যান্ড। আর সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে রয়েছে, ভেনেজুয়েলা, ইয়েমেন, উত্তর কোরিয়া, দক্ষিণ সুদান ও সোমালিয়া।

/এএ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী