করোনা ভাইরাসের বিস্তার ঠেকানোর সুযোগ সংকুচিত হচ্ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিদেশ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২০, ১২:২০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৪

বিশ্বের বিভিন্ন স্থানে করোনা ভাইরাসে আক্রান্তদের সঙ্গে চীনের দৃশ্যমান কোনও সংযোগ না থাকার কারণে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস। তিনি বলেছেন, ভাইরাসটির বিস্তার ঠেকানোর সুযোগ সংকুচিত হয়ে আসছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

করোনা ভাইরাসের বিস্তার ঠেকানোর সুযোগ সংকুচিত হচ্ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ড. তেদ্রোস বলেছেন, চীনের বাইরে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা কম। কিন্তু যেভাবে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে তা উদ্বেগজনক। তিনি বলেন, চীনে ভ্রমণ বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শের মতো স্পষ্ট মহামারীর সংযোগ না থাকার কারণে বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা নিয়ে আমরা উদ্বিগ্ন।

ইরানে মৃত্যু ও নতুন আক্রান্ত শনাক্ত হওয়া খুব উদ্বগজনক বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য সংস্থার প্রধান। তবে তিনি মনে করেন, চীনসহ অপর দেশগুলো যেসব পদক্ষেপ নিয়েছে তাতে এখনও ভাইরাসটির আরও বেশি ছড়িয়ে পড়া ঠেকানোর সুযোগ রয়েছে। তিনি সম্ভাব্য মহামারী ঠেকাতে আরও বেশি প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ মৃত্যুর সংখ্যা কমে যাওয়া ও করোনা ভাইরাসে নতুন রোগী আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে। তবে দক্ষিণ কোরিয়া, ইতালি, ইরান ও অন্যান্য দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, চীন ছাড়া বিশ্বের অন্তত ২৬টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের শনাক্ত করা হয়েছে এবং মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। মৃতদের মধ্যে দক্ষিণ কোরিয়ায় দুজন। চীনের বাইরে এই দেশেই সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত করা হয়েছে।

শনিবার দক্ষিণ কোরিয়া নতুন করে ১৪২ জন আক্রান্তকে শনাক্ত করার কথা জানিয়েছে। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৬ জনে।

শুক্রবার ইতালির চিকিৎসকরা জানিয়েছেন, দেশটিতে ৭৮ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে। এর আগে দেশটিতে ১৬ জন আক্রান্তকে শনাক্ত করা হয়েছিল।

চীনে মোট আক্রান্তের সংখ্যা ৭৬ হাজার ২৮৮ জন। এদের মধ্যে মারা গেছেন ২ হাজার ৩৪৫ জন। 

/এএ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী